MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আবাসনে বুথ তৈরিতে অনড় নির্বাচন কমিশন, না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

আবাসনে বুথ তৈরিতে অনড় নির্বাচন কমিশন, না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

WB Election Commission On Sir Hearing: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানি নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন। কী বলছে কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 01 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 বুথ বিন্যাসে ছাড়পত্র নিয়ে বড় সিদ্ধান্ত
Image Credit : Asianet News

বুথ বিন্যাসে ছাড়পত্র নিয়ে বড় সিদ্ধান্ত

রাজ্যে বহুতল ও আবাসনে বুথ তৈরির নির্দেশ কার্যকর না হলে বুথ বিন্যাসে ছাড়পত্র দেওয়া হবে না আগেই এই অবস্থান স্পষ্ট করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তই কার্যকর করতে মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের আট জেলার ডিইও দের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠক সূত্রে জানা যাচ্ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শতাধিক আবাসনে নতুন করে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে রাজ্য নির্বাচন কমিশন?
Image Credit : Asianet News

কী বলছে রাজ্য নির্বাচন কমিশন?

কমিশন সূত্রের খবর এখনও পর্যন্ত যে প্রাথমিক তালিকা প্রস্তুত হয়েছে, তাতে প্রায় শতাধিক আবাসনে বুথ তৈরির প্রস্তাব রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আবাসনে বুথের সংখ্যা চূড়ান্ত করা হবে। ডিইও-দের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে, তবে যেখানে বুথ তৈরির উপযুক্ত পরিস্থিতি রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Related Articles

Related image1
'ইয়ে মেরি জিম্মেদারি হ্যায়, ম্যায় সামহালুঙ্গা', বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট নিয়ে অকপট অমিত শাহ
Related image2
নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস
35
জেলাশাসকদের সময়সীমা
Image Credit : X

জেলাশাসকদের সময়সীমা

এর আগে বহুতলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির বিষয়ে জেলাশাসকদের সময়সীমা বেঁধে দিয়েছিল কমিশন। নতুন ভোটকেন্দ্র তৈরিতে মাত্র দুটি আবেদন জমা পড়া নিয়েও প্রশ্ন উঠেছিল। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে কমিশন নির্দেশ দেয়, নতুন করে সমীক্ষা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত বুথের তালিকা জমা দিতে হবে। তা না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়।

45
কমিশনের পর্যবেক্ষণ
Image Credit : Gemini AI

কমিশনের পর্যবেক্ষণ

কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত দু’দশকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অভিজাত বহুতল আবাসনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই সব আবাসনের বহু বাসিন্দাই ভোটের দিনে বাইরে বেরিয়ে ভোট দিতে অনাগ্রহী। ভোটার উপস্থিতি বাড়াতেই আবাসনের ভিতরে বুথ তৈরির সিদ্ধান্ত নেয় কমিশন। নিয়ম অনুযায়ী, কোনও আবাসনে ৩০০-র বেশি ভোটার থাকলে সেখানে আবাসন চত্বরের মধ্যেই ভোটকেন্দ্র করা হবে।

55
বস্তি এলাকাতেও ভোটকেন্দ্র তৈরির সম্ভাবনা
Image Credit : Asianet News

বস্তি এলাকাতেও ভোটকেন্দ্র তৈরির সম্ভাবনা

পাশাপাশি ২৫০টি পরিবার বা ৫০০ জন ভোটার রয়েছে—এমন গ্রুপ হাউজিং সোসাইটি, কলোনি ও বস্তি এলাকাতেও ভোটকেন্দ্র তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি লিখে আপত্তি জানিয়েছিলেন। তবে সেই বিরোধিতা সত্ত্বেও আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত কার্যকর করতেই এগোচ্ছে নির্বাচন কমিশন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফের রাজ্য়ের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর
Recommended image2
Now Playing
Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
Recommended image3
Defence: প্রতিরক্ষা শিল্পের মানচিত্রে বাংলার গুরুত্ব! শিলান্যাস করলেন রাজনাথ সিং, ছিলেন শুভেন্দু
Recommended image4
Kolkata Rain: ক্রমশ ঘন কালো হয়ে আসছে আকাশ! বিকেল থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব? ভাসবে এই জেলা
Recommended image5
Investment: 'ডবল ইঞ্জিন' সরকারই রাজ্যের শিল্পে জোয়ার আনবে, অতীতের সরকারকে দুষলেন শুভেন্দু
Related Stories
Recommended image1
'ইয়ে মেরি জিম্মেদারি হ্যায়, ম্যায় সামহালুঙ্গা', বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট নিয়ে অকপট অমিত শাহ
Recommended image2
নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved