MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের

DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এখনও পর্যন্ত রাজ্য সরকারি সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA নিয়ে কোনও বিবৃতি দেয়নি। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমেছেন। তাদের আন্দোলনের জন্য প্রায় অবরুদ্ধ কলকাতা। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Feb 26 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA আন্দোলন
Image Credit : Asianet News

DA আন্দোলন

আবারও বকেয়া ২৫% DAর দাবিতে রাজপথে নেমে আন্দোলনের ঝাঁঝ বাড়ালের রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের এই আন্দোলনের জেরে প্রায় অবরুদ্ধ কলকাতা। গোটা শহরেই তৈরি হয়েছে যানজট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সরকারি কর্মীদের দাবি
Image Credit : Asianet News

সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীদের দাবি একটাই- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হলে মুখ্যসচিবকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। সরকারি কর্মীরা কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন। যদিও সরকারি কর্মীদের ধর্মতলাতেই আটকে দেওয়া হয়। পাল্টা সরকারি কর্মীরাও ধর্মতলায় বসে পথ অবরোধ করে দেন।

Related Articles

Related image1
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Related image2
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
310
দুই দিকে ব্যারিকেড
Image Credit : Asianet News

দুই দিকে ব্যারিকেড

পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মীদের আটকানোর জন্য কলকাতা মিউজিয়ামের কাছে একটি ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পাল্টা রাজ্য সরকারি কর্মীরা আটকে দেন ডোরিনা ক্রসিং। রাজ্যের সরকারি কর্মীরা জানিয়েছে পুলিশ একদিনের ব্যারিকেড তুললে তারা অন্য প্রান্তের ব্যারিকেড তুলবেন। যতক্ষণ সরকার কথা বলবে না ততক্ষণই এই অবস্থান বিক্ষোভ চলবে।

410
সরকারি কর্মীদের দাবি
Image Credit : Asianet News

সরকারি কর্মীদের দাবি

কলকাতা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি কর্মীদের দাবি তাদের হাজরা ক্রসিং পর্যন্ত যেতে দিতে হবে। বা প্রশাসনকে তাদের সঙ্গে কথা বলতে হবে।

510
আন্দোলনে অনড়
Image Credit : Asianet News

আন্দোলনে অনড়

সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে প্রশাসন কথা বলবে না ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন। এদিন ধর্মতলায় কয়েক হাজার সরকারি কর্মী জড়়ো হয়েছেন। তাদের এই আন্দোলনের জেরে রীতিমত ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি মানুষকে।

610
সরকারি কর্মীদের ক্ষোভ
Image Credit : Asianet News

সরকারি কর্মীদের ক্ষোভ

এদিন আন্দোলনকারী সরকারি কর্মীরা জানিয়েছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আর সেই কারণেই তাদের ফেল পথে নামতে হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার। তাদের প্রপ্যের জন্যই তারা এই লড়াই করছেন।

710
সুপ্রিম কোর্টের নির্দেশ
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টের নির্দেশ

শীর্ষ আদালতের রায় অনুযায়ী কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ-র সময়কাল নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের বকেয়া ডিএ কর্মীদের দিতে হবে।

রোপা (ROPA) বা পে-কমিশনের কার্যকরী সময়। রোপা ২০০৯ কার্যকর হয়েছিল ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে, এবং পরবর্তী রোপা ২০১৯ চালু হয় ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে। ফলে, এই দুই পে-কমিশনের মধ্যবর্তী সময়ে যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল, তা মেটানোর দায়বদ্ধতা রাজ্য সরকারের ওপর বর্তায়। যারা এই সময়সীমার মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, তাঁরাও আনুপাতিক হারে এই সুবিধা পাবেন।

810
দুইভাবে DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image Credit : Asianet News

দুইভাবে DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

২৫% DA- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৫ শতাংশ ডিএ দ্রুত মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ৩১ মার্চের মধ্যে প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল।

বাকি ৭৫% DA- বাকি ৭৫% বকেয়া ডিএর ডাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। কিভাবে সেই টাকা দেওয়া হবে তা নিয়ে কমিটি সিদ্ধান্ত নেবে। তবে অনেকেই মনে করছেন বাকি টাকা একলপ্তে না দিয়ে PF-এ জমা করা হবে।

910
আন্দোলনকারীদের স্লোগান
Image Credit : Asianet News

আন্দোলনকারীদের স্লোগান

এদিন রাজ্যের সরকারি কর্মীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা মুখ্যমন্ত্রীকে ডিএ চোর বলেছেন, হাওয়াই চটি বলেও স্লোগান দিচ্ছেন। পাশাপাশি জানিয়েছেন, ডিএ না দিলে আগামী দিনে তাঁরা রাজ্যের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করবেন।

1010
রুট বদল
Image Credit : Asianet News

রুট বদল

ডিএ আন্দোলনকারীদের আন্দোলনের জেরে প্রায় অবরুদ্ধ কলকাতা। পরিস্থিতি স্বাভাবিক আপাতত হবে না বলেও মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। অন্যদিকে সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের মঞ্চে উপস্থিত রয়েছেন আরজি করের নির্যাতিতার মা ও বাবা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image2
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Recommended image3
Jadavpur University: সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম
Recommended image4
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী
Recommended image5
Ajker Bangla News live: East Bengal FC - ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Related Stories
Recommended image1
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Recommended image2
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved