MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এসএসসি-র 'অযোগ্যদের' তালিকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে নেতা-কাউন্সিলরদের নাম, দুর্নীতির ইতিবৃত্তে আর কারা?

এসএসসি-র 'অযোগ্যদের' তালিকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে নেতা-কাউন্সিলরদের নাম, দুর্নীতির ইতিবৃত্তে আর কারা?

SSC Recruitment Scam: অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনেই শনিবার রাতে ২০১৬ সালের এসএসসি-র অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল কমিশন। কারা রয়েছে অযোগ্যদের লিস্টে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 31 2025, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি র
Image Credit : Asianet News

অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি-র

২০১৬ সালের এসএসসি-র চাকরি বাতিল মামলায় শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর তাতেই উঠে এসেছে তৃণমূলের একাধিক দাপুটে নেতা-কাউন্সিলর থেকে শুরু করে জেলা সভাপতির নাম। আর এই বিষয়টি প্রকাশ্য়ে আসতেই ক্ষোভ বেড়েছে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের পথে বসানোর জন্য এসএসসি কমিশন সহ আদালতকেই দায়ি করেছেন যোগ্যরা বঞ্চিতরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অযোগ্যদের নামের তালিকায় কারা রয়েছেন?
Image Credit : Asianet News

অযোগ্যদের নামের তালিকায় কারা রয়েছেন?

শনিবার এসএসসি-র তরফে  অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দাগি অপরাধি হিসেবে নাম রয়েছে প্রায় ১৯০০ জনের। যদিও এদিন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশেও নাটকীয়তা তৈরি হয়। প্রথমে একটি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপর তা হঠাৎ করেই প্রত্যাহার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তারপর এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশনের দফতরে পৌঁছে যান। বৈঠক হয় আধিকারিকদের সঙ্গে। তারপর আবারও নতুন করে একটি তালিকা প্রকাশ করে এসএসসি দফতর।

Related Articles

Related image1
'বিধায়ক হওয়ার পর নামে-বেনামে প্রচুর সম্পত্তি বানিয়েছে ছেলে'! আদালতে বাবা-ছেলের দ্বন্ধ, জেল হেফাজতের মেয়াদ বাড়ল জীবনের
Related image2
ছুটির দিনে দক্ষিণে রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ? রইল বিরাট আপডেট
35
অযোগ্যদের তালিকায় রয়েছে শাসক ঘনিষ্ঠ লোকজন
Image Credit : Asianet News

অযোগ্যদের তালিকায় রয়েছে শাসক ঘনিষ্ঠ লোকজন

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের চাকরি বাতিল মামলায় যে  অযোগ্য দাগি প্রার্থীদের নামের তালিকা সামনে এনেছে তার মধ্যে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। যদিও তিনি যে অযোগ্য শিক্ষিকা তা আগেই প্রমাণ দিয়েছিল হাইকোর্ট। কারণ, অঙ্কিতাকে আবর্ত করেই এসএসসি-র নিয়োগ দুর্নীতি একের পর এক তথ্য সামনে আসে। 

45
তালিকায় নাম দাপুটে তৃণমূল নেতাদের
Image Credit : Asianet News

তালিকায় নাম দাপুটে তৃণমূল নেতাদের

শনিবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে  হুগলীর খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা বিভাষ মালিকের। তিনিও ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বসেন। অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে-৩১৬ নম্বরে। চাকরি বাতিল হওয়ার আগে পর্যন্ত তিনি তারকেশ্বরের একটি স্কুলে চাকরি করতেন। তিনি নিজে যেমন চাকরি করতেন তেমনই দুর্নীতি করে অনেককেই চাকরিও পাইয়ে দিয়েছেন বিভাষ মালিক। 

55
তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের
Image Credit : Asianet News

তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের

অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরেরও। তিনি রাজপুর সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর কুহেলী ঘোষ। যদিও অযোগ্যদের তালিকায় নাম থাকলেও চাকরি বাতিলের প্রথম দিন থেকে তিনি অবশ্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, কোনওরকম দুর্নীতি করে তিনি চাকরি পাননি। এছাডা়ও নাম রয়েছে- পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। কবিতা বর্মণ। তিনি উত্তর দিনাজপুরের  তৃণমূলের জেলা পরিষদের সভাপতি ছিলেন তবে বর্তমানে বিজেপিতে নাম লিখিয়েছেন কবিতা। অযোগ্যদের তালিকায় আরও রয়েছে- নমিতা আদক, প্রিয়াঙ্কা মণ্ডল, সাহিনা সুলতানার নাম। সাহিনাও তৃণমূলের সহ-সভাপতি ও পূর্ত কমার্ধ্যক্ষের দায়িত্বও সামলেছেন। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন
Recommended image2
Kolkata Rain: বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের
Recommended image3
TMC On Calcutta High Court: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল
Recommended image4
Now Playing
Dilip Ghosh: এবার মুছে যাবে তৃণমূল? আজ কী হবে মমতার সাংসদদের? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের
Recommended image5
Koel Mallick: মমতা দিল্লিতে, এদিকে আজই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক
Related Stories
Recommended image1
'বিধায়ক হওয়ার পর নামে-বেনামে প্রচুর সম্পত্তি বানিয়েছে ছেলে'! আদালতে বাবা-ছেলের দ্বন্ধ, জেল হেফাজতের মেয়াদ বাড়ল জীবনের
Recommended image2
ছুটির দিনে দক্ষিণে রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved