MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক অতিরিক্ত ১০ নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

SSC নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক অতিরিক্ত ১০ নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

Calcutta High Court On SSC Exam: এসএসসি-২০২৫  নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্নের মুখে রাজ্য সরকার। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 28 2025, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসএসসি নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার
Image Credit : Social Media

এসএসসি নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

সুপ্রিম নির্দেশ অমান্য করে এসএসসি ২০২৫ নিয়োগ। জানা গিয়েছে, এসএসসি-এর ২০২৫ নতুন নিয়োগ প্রক্রিয়ার রুল চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অতিরিক্ত শূন্যপদ তৈরি থেকে শুরু করে, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর, শিক্ষাগত যোগ্যতায় সমস্ত ক্ষেত্রেই ২০১৬ রুলকে বদলে ২০২৫ এর নিয়োগের জন্য নতুন রুল করা হয়েছে, হাইকোর্টে সওয়াল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নতুন করে ফের কী অভিযোগ উঠেছে?
Image Credit : Social Media

নতুন করে ফের কী অভিযোগ উঠেছে?

দুর্নীতির জন্য যে প্যানেল বাতিল হয়েছে, সেখানে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর কোনও ভাবেই দেওয়া যায় না। সকলের জন্য সমান নম্বরের পরীক্ষা হোক। মেধার ভিত্তিতে সেরাদের বাছা হোক। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়াদেরও অযোগ্য হিসাবে গণ্য করা হোক, হাইকোর্টে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যর। নতুন রুল নিয়ে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে রাজ্য। মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর, সোমবার।

Related Articles

Related image1
কালো ছাই-ধ্বংসস্তুপের ভিতরেও চলছে প্রাণের খোঁজে তল্লাশি অভিযান, হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮
Related image2
বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, একাধিক অফিসারকে অন্য জেলায় পাঠাল নবান্ন
35
কী বলছেন মামলাকারীরা?
Image Credit : Social Media

কী বলছেন মামলাকারীরা?

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী শুক্রবার আদালতে জানান, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। হাইকোর্ট প্রথম নির্দেশের ভিত্তিতে পদক্ষেপ করতে পারে বলে জানানো হয়েছে। ২০২৫ রুল এর বৈধতা আছে কিনা তা আগে বিবেচ্য হোক। নতুন বিজ্ঞপ্তি দেখুন। ৩০ মে ২০২৫ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নতুন ভ্যাকেন্সি তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া কী করে হল। এলিজিবেল ক্যান্ডিডেটদের আবেদন করতে বলা হয়। ম্যানার অফ সিলেকশন দেখুন। লেখা, অ্যাকাডেমিক যোগ্যতা, ইন্টারভিউ, অভিজ্ঞতার নম্বর (লেকচার ডেমোনস্ট্রেশন) এর কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি। সম্প্রতি পর্যবেক্ষণ দেখুন নতুন রুলের কথা বলা হয়নি। ইন্টারভিউ লিস্টে মেরিট এর কথা বলা হয়েছিল। আমরা নতুন। আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার জায়গা নেই। ২৯ মে রুল ও ৩০ মে বিজ্ঞপ্তি হলে ভ্যাকেন্সি তৈরি হল কখন? অতিরিক্ত শূন্যপদ তৈরি হল কখন? এই রুলের মাধ্যমে কিভাবে ভ্যাকেন্সি তৈরি হল?

45
আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার
Image Credit : Social Media

আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

শিক্ষাগত যোগ্যতা ১০ নম্বর, অভিজ্ঞতা ১০, ইন্টারভিউ ১০, লেকচার ডেমোন্সট্রেশন ১০। যাঁদের নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে তারা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরের সুবিধা পাবে। ২০২৫ সালের রুলে শিক্ষাগত যোগ্যতার পার্ট উধাও। শুধু গ্রাডুয়েশনের কথা বলা হয়েছে। এখনও টেন্টেডদের টাকা ফেরত নেওয়া হয়নি। রাজ্য বলেছিল স্কুলে শিক্ষকের অভাব হবে। তাই সুপ্রিম কোর্ট ওই পোস্ট এর জন্যই যাঁরা টেন্টেড নয় তাঁদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে কোনও বেনিফিট ছাড়া। এই রুল ১৪ ও ১৬ অনুচ্ছেদকে লঙ্ঘন করে। এই রুলের অ্যাপলিকেশন এমন রয়েছে যা এই রুলকেই ভায়োলেট করায়। দুর্নীতিগ্রস্ত মনোভাব নিয়ে এটা করা হয়েছে। ওই ১০ নম্বরের জন্য নতুনরা বঞ্চিত হয়েছে। আর্টিকেল ১৬ তে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলের সমান অধিকার। আর্টিকেল ১৪ অনুযায়ী রাজ্যের উচিত সমানাধিকার দেওয়া। আইন অনুযায়ী ১০ নম্বর দিয়ে আলাদা বেনিফিট কী করে দেওয়া হল? আপনারা পাবলিক এমপ্লয়মেন্ট দিতে যাচ্ছেন অথচ এগুলো মানছেন না? যাঁরা নতুন তারা কি অনুভব করছে? পড়ুয়াদের মধ্যে কি ধারণা হচ্ছে শিক্ষকরা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিল? ১০ নম্বর দেওয়া অর্থ অভিজ্ঞদের খুঁজছেন। ২০২৫ এর রুল এখনও কেউ চ্যালেঞ্জ করেনি বলা হয়েছিল এখন চ্যালেঞ্জ করছি।

55
 কবে মামলার পরবর্তী শুনানি?
Image Credit : Social Media

কবে মামলার পরবর্তী শুনানি?

বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘’আপনারা বয়সসীমায় ছাড় এমনভাবে তৈরি করলেন, যার জন্য অনেক চাকরিহারা যোগ্যশিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশই নিতে পারলেন না।'' মামলার পরবর্তী শুনানি ১ ডিসেম্বর।২০২৫ গ্ৰুপ সি এবং গ্ৰুপ ডি নতুন নিয়োগেও অভিজ্ঞতার জন্য ৫ নম্বর রাখা হয়েছে। কিন্তু এখনও কমিশন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ৩ ডিসেম্বর। সেই রুল ও অভিজ্ঞতার জন্য ৫ নম্বরকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ২ ডিসেম্বর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Camac Street Case: ভোররাতে অভিষেকের অফিসে ভাঙচুরের অভিযোগ, ভিডিয়ো পোস্ট তৃণমূল সাংসদের
Recommended image2
RG Kar Junior Doctor Death Case: তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার, আরজি কর কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে
Recommended image3
Kolkata Weather: নিম্নচাপের জোড়াফলায় দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কেমন থাকবে শহরতলির আবহাওয়া?
Recommended image4
Cal HC On Abhishek Banerjee: শিশুদের খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প, হাইকোর্টের নির্দেশে চাপে অভিষেক
Recommended image5
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Related Stories
Recommended image1
কালো ছাই-ধ্বংসস্তুপের ভিতরেও চলছে প্রাণের খোঁজে তল্লাশি অভিযান, হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮
Recommended image2
বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, একাধিক অফিসারকে অন্য জেলায় পাঠাল নবান্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved