WBHS Result 2026: আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সংসদের তরফে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করে জানানো হয়েছে যে, এদিনই পরীক্ষার্থীদের মার্কশিট ও শংসাপত্র তাদের হাতে বিতরণ করে দেওয়ার জন্য। কীভাবে দেখবেন নিজের মার্কশিট? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WBHS Result 2026: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক (West Bengal Higher Secondary Result 2026)। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হওয়ার পর প্রথমবার প্রকাশ্রিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এদিন সকাল ১০.৩০টার সময় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন সংসদ সভাপতি ড. পার্থ কর্মকার। শিক্ষা সংসদ সূত্রে খবর, সকাল সাড়ে ১০ টার সময় ফল প্রকাশিত হলেও পরীক্ষার্থারা ১১টা থেকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে- https://result.wb.gov.in , https://www.results.shiksha এই ওয়েবসাইটগুলিতে। এছাড়াও মোবাইল অ্যাপ থেকেও মার্কশিট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের তরফে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করে জানানো হয়েছে যে, এদিনই পরীক্ষার্থীদের মার্কশিট ও শংসাপত্র তাদের হাতে বিতরণ করে দেওয়ার জন্য। এবং ১৪ মে সকাল ১১টা থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৫৬টি কেন্দ্রে বিতরণ করা হবে পরীক্ষার রেজাল্ট।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এবার একই পরীক্ষা কেন্দ্রে ছিল ৩ ধরনের পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসের পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপ ও ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ডিগিলকারে লগ-ইন করার জন্য আধার নম্বর ও ওটিপি (OTP) ব্যবহার করে শিক্ষা বিভাগে গিয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বেছে নিতে হবে। এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখার ব্যবস্থা থাকছে।
WB HS ফলাফল ২০২৬ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট
উচ্চ মাধ্যমিকের ফলাফল ২০২৬ অনলাইনে ঘোষণা করা হবে। ফলাফল দেখার লিঙ্কটি সকাল ১১:০০টায় সক্রিয় করা হবে। ফলাফল দেখার জন্য ওয়েবসাইটগুলির তালিকা নীচে দেওয়া হল:
wbchse.wb.gov.in
result.wb.gov.in
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কীভাবে দেখবেন
ধাপ ১: WBCHSE-এর ফলাফল সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন
ধাপ ২: হোমপেজে উপলব্ধ "WBCHSE Higher Secondary Result 2026" লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩: প্রয়োজন অনুযায়ী আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ অথবা রেজিস্ট্রেশনের বিবরণ প্রদান করুন।
ধাপ ৪: 'Submit' বোতামে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার স্কোরকার্ডটি স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৬: ভবিষ্যতের প্রয়োজনে সাময়িক মার্কশিটটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


