MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শুক্রবারও কি মেঘ আর রোদের খেলা কলকাতায়, এই জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা

শুক্রবারও কি মেঘ আর রোদের খেলা কলকাতায়, এই জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা

বৃহস্পতিবার সারাদিন ছেঁড়া ছেঁড়া বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে পথ চলতি মানুষকে। আকাশের মুখ ভার থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি। উল্টে গরম বেড়েছে। এক পশলা বৃষ্টির পর, এদিক ওদিক জল জমলেও, গরম ব্যাটিং জারি রেখেছে। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 07 2023, 12:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

কখনও ঘন কালো মেঘ আর ঝোড়ো হাওয়া। আবার তার পরক্ষণেই উঠছে ছেঁড়া রোদ। বৃহস্পতিবার সারাদিন এই ছবিতেই নাজেহাল মানুষ। তবে সারাদিনই ভ্যাপসা গরমে কষ্ট হয়েছে শহরবাসীর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

বৃষ্টি চললেও গরম কমেনি। গুমোট ভাব ছিল দিনভর। শুক্রবার কি একই রকম থাকবে আবহাওয়া, নাকি গরম কমবে! এই প্রশ্নই এখন কলকাতা ও সংলগ্ন জেলায়।

39
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

49
Image Credit : Getty

শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

59
Image Credit : Getty

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিন। বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

69
Image Credit : Getty

বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানির,আজমীর, গুনা, জব্বলপুর, রায়পুর ও গোপালপুরের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কেরালা পর্যন্ত।

79
Image Credit : Getty

তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

89
Image Credit : Getty

তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

99
Image Credit : Getty

লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামবে। তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image2
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image3
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Recommended image4
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Recommended image5
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড নিয়ে ধুন্ধুমার, অভিষেকের বাড়িতে পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved