MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Rain Alert: শুধু আজ নয়! টানা ৭ দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

Rain Alert: শুধু আজ নয়! টানা ৭ দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

West Bengal Rain Alert:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায়  লাল সতর্কতা, আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি । 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 29 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
গোটা বঙ্গেই ঝড়বৃষ্টি
Image Credit : stockPhoto

গোটা বঙ্গেই ঝড়বৃষ্টি

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। যার জেরে বিপর্যস্ত পাহাড় ও ডুয়ার্স এলাকা। কিন্তু এবার কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা শুরু হবে মুষলধারায় বৃষ্টি। তেমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
দুই বঙ্গেই সতর্কতা জারি
Image Credit : GEMINI

দুই বঙ্গেই সতর্কতা জারি

এতদিন শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করা ছিল। এবার সতর্কতা জারি করা হল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Related Articles

Related image1
DA HIKE: মহার্ঘ ভাতা ১৮% থেকে ৩৮%! আপনার বেতন কত বাড়বে? বেসিক পে অনুযায়ী দেখে নিন সম্পূর্ণ হিসাব
Related image2
Death Penalty: ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুন, ৬৫র বৃদ্ধকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত
37
দক্ষিণবঙ্গে বৃষ্টি
Image Credit : gemini

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আজ কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে।

47
কলকাতায় ভারী বৃষ্টি
Image Credit : gemini

কলকাতায় ভারী বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস হল- আগামী শনি আর রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস পার্শ্ববর্তী হাওড়া ,হুগলি ও দুই ২৪ পরগনার জন্য। তবে সোম-শনি রোজই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

57
বেশি বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Asianet News

বেশি বৃষ্টির সম্ভাবনা

সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও।

67
লাল সতর্কতা
Image Credit : gemini

লাল সতর্কতা

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবার অতি প্রবল বর্ষণের (২০ সেমির বেশি) লাল সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, তবে বৃহস্পতিবার থেকে কোনও সতর্কতা থাকবে না।

77
বৃষ্টির কারণ
Image Credit : AI PHOTO

বৃষ্টির কারণ

পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ঋতুকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্পের আগমনের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
SC On WB SIR: এসআইআর-এর কারণে বঞ্চিত সরকারি সুবিধা থেকে, রাজ্যকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের
Recommended image2
Weather Update: পারদ কমবে তিন থেকে চার ডিগ্রি, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, রইল আজকের আবহাওয়ার খোঁজ
Recommended image3
Kunal Ghosh: 'মিথ্যে রটানো হচ্ছে', সব ধর্মের মানুষের জন্যই কাজ করেছেন মমতা, বললেন কুণাল
Recommended image4
Bus Fare Hike: বাসে উঠলেই লাগবে ১৮ টাকা? বাস মিনিবাস ভাড়া বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত অর্জুন সিং-এর
Recommended image5
Sealdah Local Train News: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি! ব্যাস্ত সময়ে বসে গেল রেললাইনের একাংশ
Related Stories
Recommended image1
DA HIKE: মহার্ঘ ভাতা ১৮% থেকে ৩৮%! আপনার বেতন কত বাড়বে? বেসিক পে অনুযায়ী দেখে নিন সম্পূর্ণ হিসাব
Recommended image2
Death Penalty: ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুন, ৬৫র বৃদ্ধকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved