MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বাড়ছে তাপমাত্রা! এই সপ্তাহ থেকেই কি শুরু শীত বিদায়? আপডেট দিল হাওয়া অফিস

বাড়ছে তাপমাত্রা! এই সপ্তাহ থেকেই কি শুরু শীত বিদায়? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতায় তাপমাত্রা ফের বাড়ল শনিবার। পূর্বাভাস মতো জানানো হয়েছে আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তাহলে কি এই সপ্তাহ থেকেই শুরু শীত বিদায়?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 11 2026, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

পৌষ মাস ফুরোতে আর মাত্র কয়েকটা দিন বাকি। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাস মতো কলকাতায় তাপমাত্রা ফের বাড়ল শনিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত পুরোপুরি বিদায় নেবে না, ঠান্ডার তীব্রতা কিছুটা কমতে পারে কিছুটা।

Related Articles

Related image1
Weather Update: আগামী সপ্তাহে কি কমবে শীত? এক ক্লিকে জেনে নিন ঠান্ডা আর কতদিনের
Related image2
WB Weather Update: ফের পারদ পতন? দক্ষিণে কুয়াশা ও উত্তরবঙ্গে তুষারপাতের ভ্রুকুটি
37
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার থেকে থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের মাঝামাঝি অবধি শীতের দাপট সামান্য কম থাকবে রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না।

47
Image Credit : Getty

আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে। আগামীকাল থেকে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে বা কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

57
Image Credit : Getty

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশা থাকবে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী সাত দিন। বৃষ্টির পূর্বাভাস নেই।

67
Image Credit : Getty

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে ভয়ঙ্কর শীতের দাপট, অন্যদিকে দিনভর উত্তুরে হাওয়া। আপাতত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। উত্তরের দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার কারণে জারি সতর্কতা। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে।

77
Image Credit : Getty

উত্তরের কিছু জেলায় কোল্ড ডে-র মত পরিস্থিতি অব্যাহত থাকবে। আগামী সাতদিন শুষ্ক থাকবে উত্তরের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: পুজোর আগেই নিয়োগ-বেতন বৃদ্ধি নিয়ে নয়া ঘোষণা, ‘কর্মবন্ধু’দের ভাতা শুভেন্দু অধিকারীর
Recommended image2
Kolkata London Flight: খুব শীঘ্রই চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা, 'MOU' স্বাক্ষর রাজ্য সরকারের
Recommended image3
Now Playing
CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Recommended image4
Now Playing
Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
Recommended image5
TMC News: পুজোর মুখে ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে বিপাকে মমতা-তৃণমূল! টাকা ব্যবহারের আর্জি হাইকোর্টে মামলা
Related Stories
Recommended image1
Weather Update: আগামী সপ্তাহে কি কমবে শীত? এক ক্লিকে জেনে নিন ঠান্ডা আর কতদিনের
Recommended image2
WB Weather Update: ফের পারদ পতন? দক্ষিণে কুয়াশা ও উত্তরবঙ্গে তুষারপাতের ভ্রুকুটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved