MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এই শীতসপ্তাহে আবারও কি হবে বৃষ্টি? গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

এই শীতসপ্তাহে আবারও কি হবে বৃষ্টি? গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

গত সপ্তাহে শীতের কাঁপুনি বাড়িয়েছিল ঝুপঝুপে বৃষ্টি। শীতের কামড় বেশ ভালই মালুম হচ্ছিল। তবে একদিন পরেই মেঘ কেটে গিয়ে রোদ ওঠে। এবার কি ফের বৃষ্টি হবে! কী বলছে হাওয়া অফিস। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 20 2024, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে, বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েক দিন এরকমই থাকবে তাপমাত্রা। বুধবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শনিবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা বা পরিস্কার আকাশ দেখা যায়। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্তীসগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

37
Image Credit : Asianet News

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার মেঘে ঢাকা থাকবে দুই বঙ্গ সহ কলকাতার আকাশ। সঙ্গী ঘন কুয়াশা। অর্থাত্‍ আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিশেষ কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে। দেখা মিলতে পারে ঝলমলে রোদের।

47
Image Credit : facebook

ঘন কুয়াশার হলুদ সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। কোন কোন জায়গায় পরিষ্কার আকাশের সম্ভাবনা।

57
Image Credit : Asianet News

সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নীচে।‌ আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা।

67
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট।

77
Image Credit : Asianet News

সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পরের দু-তিন দিন একই রকম তাপমাত্রা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Winter Weather: কলকাতায় কবে পড়বে জাঁকিয়ে শীত? তারিখ জানালো আলিপুর
Recommended image2
WB Weather Update: ঘূর্ণিঝড়ের পর বঙ্গে কেমন থাকবে আবহাওয়া! কবে আসছে শীত?
Recommended image3
Fire Crackers Rules: কালীপুজোয় বাজি পোড়ানোয় সময়সীমা বাঁধল পরিবেশ দফতর, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ
Recommended image4
ভুয়ো চিকিৎসক-রোগী, অস্তিত্বহীন নার্সিংহোম! Swasthya Sathi-তে কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস
Recommended image5
Weather News: সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved