MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'শহরের উষ্ণতম দিনে' বড়দিন? আগামী কয়েকদিনে বাড়তে চলেছে তাপমাত্রা

'শহরের উষ্ণতম দিনে' বড়দিন? আগামী কয়েকদিনে বাড়তে চলেছে তাপমাত্রা

ঠান্ডা উপভোগ করছে কলকাতা আর জেলা। পশমের চাদরে নিজেকে মুড়ে হালকা ওমে দিন কাটছে ডিসেম্বরের মাঝ সপ্তাহের। তবে এবার বোধহয় আরেকটু গরম বাড়তে চলেছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

1 Min read
Author : Parna Sengupta
Published : Dec 19 2023, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : facebook

শীতবিলাসীদের জন্য খুব একটা সুখবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর। কারণ, ২৫ ডিসেম্বরের আগে, আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

হাওয়া অফিস জানাচ্ছে স্বাভাবিকের উপরে উঠতে পারে তাপমাত্রা। সে ক্ষেত্রে গত সপ্তাহের থেকে ঠান্ডার যে ঝোড়ো ইনিংস দেখেছিল রাজ্য, আগামী কয়েক দিনে তা ধাক্কা খেতে পারে।

37
Image Credit : Asianet News

ঠান্ডার চেনা আমেজ কি মিলবে বড়দিনে? আমবাঙালির এই প্রশ্নের উত্তর মিলল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। বলা হচ্ছে তাপমাত্রা বাড়তে পারে।

47
Image Credit : Asianet News

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের এই সময়ের নিরিখে যা স্বাভাবিক বলে জানিয়েছে হাওয়া অফিস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

57
Image Credit : Asianet News

উত্তরের জেলাগুলির মধ্যে সব চেয়ে বেশি পারদ পতন হয়েছে দার্জিলিঙে (সর্বনিম্ন ৪.৮ ডিগ্রি)। তার পরেই কালিম্পং (সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি)। দক্ষিণবঙ্গে পারদ পতনের নিরিখে বীরভূমের শ্রীনিকেতন (সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি)-কে হারিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর (১০.৫ ডিগ্রি)।

67
Image Credit : Asianet News

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী কয়েক দিনে তাপমাত্রা ফের একটু একটু করে বাড়বে।

77
Image Credit : Asianet News

আগামী রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে তার জন্য শীত উপভোগে বিশেষ অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছে আলিপুর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: পুজোর কাউন্টডাউন শুরু! মেঘ-রোদের খেলায় কেমন কাটবে আগামী কয়েক দিন?
Recommended image2
কলকাতায় রাস্তা সারাতে এবার স্পেশাল হেল্পলাইন! নম্বর সেভ করে রাখুন
Recommended image3
SRFTI Protest: হনুমান চালিশা পাঠ করে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের, জানালেন প্রতিবাদের কারণ
Recommended image4
Parliamentary Committee: সংসদীয় কমিটিতে কোপ, তৃণমূলের পদ কাড়ায় ক্ষুব্ধ কুণাল
Recommended image5
আবারও উত্তপ্ত SRFTI! প্রতিবাদ বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হিন্দুত্ববাদী সংগঠনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved