MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather Update
EPFO Wage Ceiling
Annapurna Yojana
West Bengal Strom Alert
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
8th Pay Commission
What is APAAR ID Card?
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সবথেকে বেশি ছুটি পান বাংলার সরকারি কর্মীরা, বছরে ১৫৭টি! এই বছর আরও বাড়ানো হয়েছে ছুটি?

সবথেকে বেশি ছুটি পান বাংলার সরকারি কর্মীরা, বছরে ১৫৭টি! এই বছর আরও বাড়ানো হয়েছে ছুটি?

ছুটির হিসেবে রেকর্ড গড়েছে বাংলা। দেশের বহু রাজ্যকে পিছনে ফেলে বাংলার সরকারি কর্মীরা ছুটি পাওয়ার তালিকা প্রথম সারিতে রয়েছেন। বছরে ১৫৭টি ছুটি পান তাঁরা। ২০২৬ সালে কি সেই সংখ্যা আরও বাড়ল?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 29 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

ফের একবার রেকর্ড গড়ল বাংলা। ছুটির নিরিখে বহু রাজ্যকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। একদিকে যখন ডিএ ইস্যুতে সরকারি কর্মীরা ক্ষোভে ফুঁসছেন, সেখানে কিন্তু দেশের মধ্যে বাংলার কর্মচারীরা (Government Employee) সর্বোচ্চ ৫৩ দিন সরকারি ছুটি পান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : stockPhoto

শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা। ওড়িশা ৩৪ দিনের ছুটি নিয়ে অনেক পিছিয়ে।

Related Articles

Related image1
Nabanna Holiday: ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত লম্বা ছুটি! নবান্নের দারুণ খবর সরকারি কর্মীদের জন্য
Related image2
Bank Holiday: ব্যাঙ্কে যাওয়ার আগে সাবধান! মাসের শেষের দিকে ব্যাঙ্কের লম্বা ছুটির তালিক দেখে নিন
39
Image Credit : stockPhoto

ছুটির নিরিখে এগিয়ে বাংলা

এক রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালের তুলনায় পশ্চিমবঙ্গে ছুটির সংখ্যা ১৮ দিন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, ৫২টি শনিবার এবং ৫২টি রবিবার রয়েছে। ফলস্বরূপ, এই রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৬৫ দিনের বছরে ১৫৭ দিন ছুটিতে কাটান।

49
Image Credit : stockPhoto

অন্যদিকে, সমস্ত রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে ১৭ দিনের বাধ্যতামূলক ছুটি পান, সেই সাথে ২৯ দিনের ঐচ্ছিক ছুটিও পান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ২০০৯ সালের তুলনায় ছুটির বৃদ্ধি খুবই সামান্য যা সত্যিই অবাক করার মতো বিষয়।

59
Image Credit : Getty

রিপোর্ট বলছে, বিগত দেড় দশক ধরে, রাজ্য ছুটির সংখ্যা বেড়েছে ১৮টি। এর মধ্যে রয়েছে সরস্বতী পুজোর আগের দিন, শব-ই-বরাত, দোলের পরের দিন, ঈদ-উল-ফিতরের আগের দিন এবং ঈদ-উল-আযহার আগের দিন।

69
Image Credit : stockPhoto

দুর্গাপুজোর ছুটিও আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। যেমন দুর্গাপুজোর সময় সপ্তমী থেকে চার দিন ছুটি থাকত। কিন্তু গত কয়েক বছর থেকে চতুর্থী থেকে একটানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এই ধরণের বর্ধিত ছুটির বিষয়ে বিভিন্ন সংগঠনের বিভিন্ন মতামত রয়েছে।

79
Image Credit : Asianet News

কী বলছেন সরকারি আধিকারিকরা?

এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল সংগঠন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বিশ্বাস করেন যে “কর্মচারীপ্রেমী মুখ্যমন্ত্রী কর্মচারীদের সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন। সেই কারণেই তিনি কর্মচারীদের বিভিন্ন কাজের জন্য ছুটি বাড়িয়েছেন। এতে কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়।”

89
Image Credit : Asianet News

যদিও দ্বিমত পোষণ করেছেন কংগ্রেস-অনুমোদিত কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের প্রতিনিধিত্বকারী মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, “আমরা এই ধরণের ছুটির বিরুদ্ধে। আমরা বারবার বলেছি যে আমরা ছুটি নয়, রুটি চাই। একদিকে, কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ না করে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে, সরকার সরকারি অফিস বন্ধ রেখে অবকাঠামোগত খরচ সাশ্রয় করে এবং ছুটির সংস্কৃতি প্রচার করে রাজস্ব বৃদ্ধি করছে।”

99
Image Credit : Twitter

বর্তমান সময় ডিএ নিয়ে সরকারের চাপ বাড়িয়েই চলেছেন সরকারি কর্মীরা। যেখানে কেন্দ্রীয় সরকার নিজেদের কর্মীদের ৫৮ শতাংশ হারে ডিএ প্রদান করছে, আবার এমনকি শীঘ্রই আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কপালে জুটছে মাত্র ১৮ শতাংশ মহার্ঘ্য ভাতা। অপরদিকে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ অবধি মেটায়নি সরকার। মামলা চলছে সুপ্রিম কোর্ট। কবে সেই বকেয়া টাকা মিলবে? সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা! কবে থেকে মিলবে সুবিধা?
Recommended image2
Now Playing
Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
Recommended image3
Now Playing
Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
Recommended image4
বাংলায় কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ১৯ সেপ্টেম্বরের পর ঠিক কী হবে? আবহাওয়ার আপডেট
Recommended image5
Now Playing
Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢুকছে ৩০০০! অন্নপূর্ণা দিবসে টাকা নিয়ে এল বড় আপডেট, কারা পেলেন, বাকিরা কবে পাবেন?
Related Stories
Recommended image1
Nabanna Holiday: ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত লম্বা ছুটি! নবান্নের দারুণ খবর সরকারি কর্মীদের জন্য
Recommended image2
Bank Holiday: ব্যাঙ্কে যাওয়ার আগে সাবধান! মাসের শেষের দিকে ব্যাঙ্কের লম্বা ছুটির তালিক দেখে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved