- Home
- West Bengal
- Kolkata
- WB Legislative Assembly: তৃণমূল সরকারের জমানা অতীত, মন্ত্রিসভার শপথ গ্রহণের আগেই সেজে উঠছে বিধানসভা
WB Legislative Assembly: তৃণমূল সরকারের জমানা অতীত, মন্ত্রিসভার শপথ গ্রহণের আগেই সেজে উঠছে বিধানসভা
West Bengal Legislative Assembly: বৃহস্পতিবার রাতেই মেয়াদ শেষ হয়েছে বঙ্গ বিধানসভা। ইস্তফা না দিলেও আর মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৯ মে বাংলা ২৫ বৈশাখ শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী-বিধায়করা। তার আগেই সেজে উঠছে বঙ্গ বিধানসভা।

নতুন সাজে বাংলার বিধানসভা ভবন
বদলের বাংলায় এবার উঠেছে গেরুয়া ঝড়। শনিবার নতুন মন্ত্রী সভার শপথ গ্রহন। তার মধ্যে নতুন করে সেজে উঠছে বিধানসভা। দেওয়াল ঝাঁড়পোচ। ছোটো খাটো ভাঙাচোরা মেরামত চলছে। সূত্রের খবর, মহাকরণ সম্পূর্ণ ভাবে আগের অবস্থায় আসার আগে শতাব্দীর প্রাচীন এই বিধানসভাতেই বসবেন পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী।
বহু উত্থান পতনের নীরব সাক্ষী বাংলা বিধানসভা
সময়ের ইতিহাস এই ইমারতের আনাচে কানাচে। বহু উত্থান পতনের নীরব সাক্ষী বাংলা বিধানসভা ভবন। প্রথম কংগ্রেসি শাসন,তারপর দুটি যুক্ত ফ্রন্ট সরকার। বামফ্রন্টের ৩৪ বছরের শাসন। মাসুল সমীকরণ নীতি উঠে যাওয়ার পর এই ইমারতে নতুন শিল্পনীতি নিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের ১৫বছরের শাসন চলেছে এই বিধানসভার অলিন্দ থেকেই
পশ্চিমবঙ্গ বিধানসভা সেজে উঠছে নতুন করে
সেই পশ্চিমবঙ্গ বিধানসভা সেজে উঠছে নতুন করে। বিভিন্ন জায়গায় চলছে ঝারপোচের কাজ। যদি এখনও নানান জায়গা পড়ে রয়েছে বিগত সরকারের বাজেট বিষয়ক বই। অধ্যক্ষ ও বিরোধী দলনেতা নেমপ্লেটে এখনও রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নাম। যদি আর হয়তো কিছু ঘন্টার অপেক্ষা তারপর কালের ধুসর রঙে স্মৃতি অতলে চলে যাবে এই সব, থাকবে স্মৃতি আর বিধানসভার রেকর্ড বুকে।
স্মৃতির ভিড়ে বিধানসভা
বৃহস্পতিবার বিধানসভায় এসেছিলেন বিজেপির জয়ী প্রার্থী অরূপ দাস। বিগত ৫বছরের ছোটোখাটো স্মৃতি ভিড় করে আসছিল অরূপ দাসের মনে। তার মধ্যে ভারাক্রান্ত হয়ে উঠছিলেন শুভেন্দু অধিকারি আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায়। কারণ বিগত ৫বছর চন্দ্রর কাজের অন্যতম ক্ষেত্র ছিল এই বিধানসভা।
মেয়াদ শেষ বর্তমান বিধানসভার
অন্যদিকে,মহাকরণ ঠিক মতো তৈরির আগে বিধানসভাতেই বসবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব এই বিষয়ে বৈঠক হয়েছে বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসের। আপাতত ঠিক হয়েছে শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বিধানসভায় তৈরি তাঁর নতুন সচিবালয়ে বসে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বিধানসভার অ্যানক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন। মহাকরণ পুরো তৈরি হয়ে গেলে তারপর সেখান থেকেই সরকার চলবে ।

