
West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
West Bengal Police Recruitment 2026: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই মঞ্চ থেকে আগামী দিনে আরও নিয়োগের ইঙ্গিতও দেন তিনি।
West Bengal Police Recruitment 2026: পুলিশে চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই মঞ্চ থেকে আগামী দিনে আরও নিয়োগের ইঙ্গিতও দেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে আরও ৯০০০ পুলিশকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি কলকাতা পুলিশের জন্য ৩০০ জন সাব-ইনস্পেক্টর (SI) নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, নতুন সরকার আসার পর OBC সংক্রান্ত জটিলতা কাটায় নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। আগামী দিনেও পুলিশ বিভাগে আরও নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সব মিলিয়ে, রাজ্যে পুলিশে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের নজর এখন নভেম্বরের শেষ সপ্তাহের দিকে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কোন পদে কত শূন্যপদ থাকবে, যোগ্যতার শর্ত কী হবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, তা জানার অপেক্ষায় চাকরিপ্রার্থীরা।