MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WB DA Hike Notice: সময়সীমা শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের বিজ্ঞপ্তি রাজ্যের, ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে বড় ঘোষণা

WB DA Hike Notice: সময়সীমা শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের বিজ্ঞপ্তি রাজ্যের, ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে বড় ঘোষণা

WB Sixth Pay Commission: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ২৫ শতাংশ হারে মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য। কী রয়েছে রিপোর্টে? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 26 2025, 07:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট
Image Credit : our own

মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট। রাজ্যের তরফে প্রকাশিত হল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট
Image Credit : our own

ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট

রাজ্য সরকারের তরফে অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে প্রকাশ করল ষষ্ঠ  পে কমিশনের রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, রাজ্য সরকার তার কোষাগার অনুযায়ী ডিএ দিতে পারে। 

Related Articles

Related image1
WB Half Day Holidays: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর, ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা
Related image2
WB Weather Forecast: শুক্রবার পর্যন্ত জেলায়-জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
310
তহবিল অনুযায়ী ডিএ
Image Credit : our own

তহবিল অনুযায়ী ডিএ

রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স ও ডিএ-তেও সামান্য পরিবর্তন এসেছে বলে জানা গিয়েছে।

410
পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই
Image Credit : our own

পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই

রাজ্য সরকারের অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারে নেতৃত্বে প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, কেন্দ্রের পে কমিশনের সুরৃপারিশ মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্য তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে।  

510
বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ
Image Credit : our own

বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ

কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ অনেক দিনের। এর আগে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তা পঞ্চম পে কমিশনের অধীনে। আর এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের। 

610
ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট
Image Credit : stockPhoto

ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট

জানা গিয়েছে, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে। সেই সময়ই বলা হয়েছিল যে, কেন্দ্রীয় পে কমিশনের নিয়ম মেনে ডিএ দেওয়ার দরকার নেই। পরে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে  কলকাতা হাইকোর্টে মামলা হয়। 

710
বকেয়া ডিএ নিয়ে আদালতের নির্দেশ
Image Credit : stockPhoto

বকেয়া ডিএ নিয়ে আদালতের নির্দেশ

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন অর্থাৎ শুক্রবার শেষ হচ্ছে এই সময়সীমা। তার আগেই বুধবার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল নবান্ন। 

810
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পরিকল্পনা
Image Credit : stockPhoto

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পরিকল্পনা

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের আশা ঢিল যে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে। আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট থেকে  স্পষ্ট যে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা  নেই রাজ্যের।  

910
মানতে হবে না সর্বভারতীয় ভোক্তা মূল‍্য
Image Credit : Asianet News

মানতে হবে না সর্বভারতীয় ভোক্তা মূল‍্য

অন্যদিকে এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘’কমিশন সুপারিশ করেছে রাজ্য সরকার সময়ে সময়ে, অর্থাৎ যখন তার আর্থিক সম্পদ উপলব্ধ হবে, তখন রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দেবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দরকার নেই। সর্বভারতীয় ভোক্তা মূল‍্য মেনে চলতে হবে না রাজ্য সরকারকে।'' 

1010
ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল?
Image Credit : Google

ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল?

যদিও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় মঙ্গলবারই বলেছেন যে, ‘’সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না  হলে ফের  নোটিস ই-মেইল করা  হবে রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিবকে। হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। এবং সাতদিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করা হবে।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image2
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image3
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image4
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image5
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Related Stories
Recommended image1
WB Half Day Holidays: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর, ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা
Recommended image2
WB Weather Forecast: শুক্রবার পর্যন্ত জেলায়-জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved