MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Weather Forecast: শুক্রবার পর্যন্ত জেলায়-জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে

WB Weather Forecast: শুক্রবার পর্যন্ত জেলায়-জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে

WB Weather News: দক্ষিণবঙ্গের উপর ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যারফলে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । বৃহস্পতিবার ভোররাত থেকে দু-এক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর ও শহরতলি। লক্ষ্মীবারে কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 26 2025, 06:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Asianet News

পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

210
শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা
Image Credit : Getty

শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা

আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়ো হওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে। পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 

Related Articles

Related image1
Alipur Zoo: বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বেচে দেওয়া হচ্ছে চিড়িয়াখানার জমি, আদালতে দায়ের জনস্বার্থ মামলা
Related image2
TMC Awas Yoyona: নিজের দালান বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় ফের ঘর, গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
310
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হতে পারে।

410
শুক্রবার পর্যন্ত 'ওয়াইড স্প্রেড'
Image Credit : Getty

শুক্রবার পর্যন্ত 'ওয়াইড স্প্রেড'

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে 'ওয়াইড স্প্রেড' (৭৬ থেকে ১০০ শতাংশ জায়গায়) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও এই সময় বেশি বৃষ্টি হবে। 

510
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি
Image Credit : Getty

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি

বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজ এবং শুক্রবার বেশি থাকবে। দু-এক জায়গায় ঝড়ো হাওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 

610
ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলী, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Gemini Ai

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

 তবে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।

810
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Istock

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝড়ো হাওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 

910
 ভারী বৃষ্টির সতর্কতা নেই
Image Credit : social media

ভারী বৃষ্টির সতর্কতা নেই

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা । শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

1010
কলকাতার আবহাওয়া
Image Credit : social media

কলকাতার আবহাওয়া

আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে। শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image2
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image3
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Recommended image4
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
Recommended image5
ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO
Related Stories
Recommended image1
Alipur Zoo: বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বেচে দেওয়া হচ্ছে চিড়িয়াখানার জমি, আদালতে দায়ের জনস্বার্থ মামলা
Recommended image2
TMC Awas Yoyona: নিজের দালান বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় ফের ঘর, গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved