
যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
যাদবপুরের ঘটনা সাজানো নাটক। এমনই অভিযোগ তুলে সরব হল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম, ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এবং শ্রমিক সংগঠন বিএমএস। এবিভিপি নেতা নিখিল দাস দাবি করেন, সেদিন বামপন্থীরা আরও একটা স্বপ্নদীপ কুণ্ডুর ঘটনা ঘটাতে চেয়েছিল।
যাদবপুরের ঘটনা সাজানো নাটক। এমনই অভিযোগ তুলে সরব হল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম, ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এবং শ্রমিক সংগঠন বিএমএস। এবিভিপি নেতা নিখিল দাস দাবি করেন, সেদিন বামপন্থীরা আরও একটা স্বপ্নদীপ কুণ্ডুর ঘটনা ঘটাতে চেয়েছিল। গত ১৯ অগস্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে চলা একের পর এক অশান্তির ঘটনাকে ঘিরে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনগুলি। তাঁদের দাবি, গোটা ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন এবং ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এবিভিপি ও বিএমএসের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির দাবি তোলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ দাবিও জানিয়েছে তারা।