MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Update: আদৌ কমবে গরম? কবে বৃষ্টি কলকাতায়? কী হতে চলেছে আগামী ৭দিন-জানাল আলিপুর

Weather Update: আদৌ কমবে গরম? কবে বৃষ্টি কলকাতায়? কী হতে চলেছে আগামী ৭দিন-জানাল আলিপুর

মিলিয়ন ডলারের প্রশ্ন বৃষ্টি কবে হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম সাধারণ মানুষ। বেলা ৮টার পরে বের হলেই রোদের তেজে মাথা খারাপ দশা। আদৌ কি স্বস্তির খবর শোনাতে পারল হাওয়া অফিস?

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 24 2024, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

সারাদিন বাইরে লু বইছে। এ এক অদ্ভুত গরম। ঘাম বিশেষ নেই। অথচ শরীর জ্বলছে জ্বালাপোড়া রোদে। সকাল ৮টার পর থেকেই তীব্র রোদের তেজে মাথা খারাপ দশা মানুষের। ঠান্ডা জল থেকে কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল থেকে ওআরএস- কিছুতেই মিলছে না স্বস্তি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : PTI

বুধবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

37
Image Credit : google

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

47
Image Credit : our own

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

57
Image Credit : our own

সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমের কয়েকটি জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে।

67
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি এবং উত্তর দিনাজপুর, মালদহে তীব্র তাপপ্রবাহ আর দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

77
Image Credit : our own

আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও পরের দুই দিনে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image2
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image3
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image4
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image5
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved