MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কনফার্ম খবর! ডিএ বাড়াবেই নবান্ন? রাজ্য বাজেটে কতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের DA?

কনফার্ম খবর! ডিএ বাড়াবেই নবান্ন? রাজ্য বাজেটে কতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের DA?

আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ। অতীত ঘাটলে দেখা যাবে এর আগে যতবার রাজ্যে বাজেট পেশ করা হয়েছে ঠিক সেই সময়ই বেড়েছে বাংলার সরকারি কর্মীদের DA। এবারের বাজেটেও কি বেড়ালের ভাগ্যে শিঁকে ছিঁড়বে? বাড়লেও কতটা বাড়তে চলেছে মহার্ঘভাতা?

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 02 2026, 08:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

কেন্দ্রের পাশাপাশি বাড়তে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA-ও (West Bengal DA Hike)। আপাতত এমন স্বপ্নই দেখছেন বাংলার সরকারি চাকুরিজীবী বা কর্মীরা। কারণ, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ। অতীত ঘাটলে দেখা যাবে এর আগে যতবার রাজ্যে বাজেট পেশ করা হয়েছে ঠিক সেই সময়ই বেড়েছে বাংলার সরকারি কর্মীদের DA।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

ফলে, সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে হয়তো অর্থ মন্ত্রকের ঝুলি থেকে বেরিয়ে আসতে পারে সুখবর, সেই আশাতেই দিন কাটাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

Related Articles

Related image1
DA Hike: এবার থেকে ৬০% হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা? তেমনই বলছে AICPI সূচক
Related image2
সরকারি কর্মীদের জন্য সুখবর, প্রকাশ্যে এল DA সংক্রান্ত নয়া তথ্য, বাড়ছে কত শতাংশ?
36
Image Credit : Asianet News

সরকারি কর্মীদের DA বাড়াবে রাজ্য?

পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, ২০২৩ সালের রাজ্য বাজেটে সুখবর পেয়েছিলেন বাংলার বহু সরকারি চাকরিজীবী। সে বছর রাজ্যের কর্মীদের জন্য ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। এরপর ২০২৪ সালেও বাজেট চলাকালীন ৪ শতাংশ বেড়েছিল রাজ্যের সরকারি কর্মীদের DA। একই চিত্র ধরা পড়েছিল গত বছর অর্থাৎ ২০২৫ সালের রাজ্য বাজেটেও। সেবারও কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা সরকার।

46
Image Credit : stockPhoto

অভিজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, চলতি বছর অর্থাৎ ২০২৬-এর বাজেটেও একই ধারাবাহিকতা বজায় থাকবে। সবচেয়ে বড় কথা বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট যেহেতু সপ্তদশ বিধানসভার শেষ বাজেট তাই সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শোনাবে মমতা সরকার। তবে নতুন বছরে সরকারি কর্মীদের DA ঠিক কতটা বাড়তে পারে সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। তবে স্বল্প পরিমাণ বাড়লেও একদিক থেকে সুরাহা হবে রাজ্যের কর্মীদের।

56
Image Credit : stockPhoto

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা বরাবর কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবিতে সরব হয়েছেন। তবে বাস্তবের মাটিতে পা রেখে দেখতে গেলে, কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশনের অধীনে সরকারি কর্মীরা যেখানে 58 শতাংশ মহার্ঘ ভাতা পান সেই পর্বে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই DA দিচ্ছে।

66
Image Credit : stockPhoto

তাছাড়াও বিগত দিনগুলিতে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার টাকা নিয়েও বারবার আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যের বহু সরকারি কর্মী। বাজেট অধিবেশনের আগে নিজেদের প্রাপ্য অর্থ আদায়ের জন্য রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চও। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের বকেয়া টাকা ফিরেয়ে দিতে মঙ্গলবার শহীদ মিনারে এক বিরাট সমাবেশের ডাক দিয়েছে এই সংগঠনটি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image2
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image3
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image4
WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
Kolkata Metro: টিকিট কাটার লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের
Related Stories
Recommended image1
DA Hike: এবার থেকে ৬০% হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা? তেমনই বলছে AICPI সূচক
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর, প্রকাশ্যে এল DA সংক্রান্ত নয়া তথ্য, বাড়ছে কত শতাংশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved