MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি আদৌ চালানো হবে? বড় কথা বলে দিলেন অমিত শাহ

বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি আদৌ চালানো হবে? বড় কথা বলে দিলেন অমিত শাহ

বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে তো? রাজ্যের প্রকল্প নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ। রাজ্যে সরকার বদল হলে চলতি প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন ঘিরে তরজা চলছে। সেই আবহেই কলকাতায় এসে স্পষ্ট বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

3 Min read
Author : Parna Sengupta
Published : Dec 31 2025, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Getty

রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পের ভবিষ্যত নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ (Amit Shah)। রাজ্যে সরকার বদল হলে চলতি প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তরজা চলছে। সেই আবহেই কলকাতায় এসে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : Social Media

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। চালু করেছে বিভিন্ন প্রকল্প। যার দ্বারা মাসে মাসে মিলছে মোটা টাকা। আবার অনেক প্রকল্পে টাকা ঢোকে এক সঙ্গে।

Related Articles

Related image1
Now Playing
দিদি-মোদীর সেটিং নিয়ে প্রশ্ন! অমিত শাহর এমন জবাবে তোলপাড়! | Amit Shah Kolkata | BJP | TMC | Modi
Related image2
Now Playing
সাংবাদিকের প্রশ্ন, 'কেন গ্রেফতার নয় অভিষেক, সেটিং?' কী জবাব দিলেন শাহ? | Amit Shah Kolkata | BJP
311
Image Credit : Asianet News

এই রাজ্যে চালু থাকা ভাতার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প চালু আছে এই রাজ্যে। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের সকল মহিলাদের জন্য। বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা করে।

411
Image Credit : Asianet News

দীর্ঘদিন দিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। মাঝে শোনা গিয়েছিল সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।

511
Image Credit : Asianet News

এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যে বর্তমানে চালু প্রকল্পগুলির ভবিষ্যত কী হবে, এগুলি কি বন্ধ করে দেওয়া হবে? এই বিষয়ে স্পষ্ট কথা জানালেন অমিত শাহ।

611
Image Credit : X

অমিত শাহ বলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এখন যে সমস্ত প্রকল্প চলছে, তার একটিও বন্ধ হবে না। একদিনের কলকাতা সফরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ (Amit Shah) বলেন, বিজেপির সরকার গঠিত হলেও বর্তমান রাজ্য সরকার চালু করা কোনও প্রকল্প বন্ধ করা হবে না।

711
Image Credit : X

তিনি জানান, “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরেও এখনকার সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে, তার মধ্যে একটা স্কিমও বন্ধ হবে না।” পাশাপাশি তিনি জানান, বিজেপির নির্বাচনী ইস্তেহারে যে নতুন প্রকল্পগুলির কথা বলা হবে, সেগুলিও বাস্তবায়িত হবে। অমিত শাহের দাবি, গোটা দেশ জুড়েই বিজেপির এই ধরনের কাজের স্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে।

811
Image Credit : X

সাংবাদিক বৈঠক থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah)। তিনি দাবি করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে রাজ্যে অপ্রচার চালাচ্ছে তৃণমূল। তবে সেই প্রচারকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

911
Image Credit : Asianet News

পাল্টা আক্রমণে তৃণমূল

অমিত শাহের (Amit Shah) এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয় উত্তেজনা। অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা সুর চড়ায় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলায় কেন্দ্রীয় সব প্রকল্পের টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে? এই টাকা তো বিজেপির নয়, এটা সাধারণ মানুষের, করদাতাদের টাকা।”

1011
Image Credit : ANI

জয়প্রকাশ মজুমদার আরও অভিযোগ তুলে বলেন, GST-র মাধ্যমে রাজ্য থেকে টাকা নিয়ে যাওয়া হলেও কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আটকে রাখা হচ্ছে। তিনি বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেও পশ্চিমবঙ্গকে খেতে দেব না, এই মানসিকতা নিয়ে বিজেপি ভোট চাইছে। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে।”

1111
Image Credit : Asianet News

সব মিলিয়ে এখন রাজ্যের প্রকল্প নিয়ে মুখোমুখি দাবিতে দাঁড়িয়ে রাজ্যের দুই রাজনৈতিক দল। একদিকে অমিত শাহ (Amit Shah) বলছেন বিজেপি ক্ষমতায় এলেও রাজ্যে চলা কোনও প্রকল্প বন্ধ হবে না, অন্যদিকে তৃণমূলের অভিযোগ কেন্দ্র সরকার রাজ্যের মানুষের টাকা আটকে রেখে রাজ্যের মানুষের সাথে বঞ্চনা করছে। এই মুখোমুখি দ্বন্দ্বে আগামী দিনের রাজ্যের প্রকল্প গুলির ভবিষ্যৎ কোন দিকে পৌঁছয় এখন সেটাই দেখার।।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CPIM Jadavpur Rally: যাদবপুরে পাল্টা মিছিল বামেদের! বিজেপির বিরুদ্ধে স্লোগান, একযোগে আক্রমণ সুজন-সেলিমের
Recommended image2
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image3
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image4
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image5
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Related Stories
Recommended image1
Now Playing
দিদি-মোদীর সেটিং নিয়ে প্রশ্ন! অমিত শাহর এমন জবাবে তোলপাড়! | Amit Shah Kolkata | BJP | TMC | Modi
Recommended image2
Now Playing
সাংবাদিকের প্রশ্ন, 'কেন গ্রেফতার নয় অভিষেক, সেটিং?' কী জবাব দিলেন শাহ? | Amit Shah Kolkata | BJP
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved