MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Bekar Bhata Portal: যুবশক্তির পোর্টাল জুনেই খুলছে! আবেদনের পর কবে ঢুকবে বেকার ভাতার ৩০০০ টাকা?

Bekar Bhata Portal: যুবশক্তির পোর্টাল জুনেই খুলছে! আবেদনের পর কবে ঢুকবে বেকার ভাতার ৩০০০ টাকা?

অন্নপূর্ণা যোজনার পর এখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন শুরু হবে, এবং মাসে ৩০০০ টাকা করে ঢুকবে? এ নিয়েই বড় সুখবর। জানা গিয়েছে, জুন থেকেই নাকি যুবশক্তির পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 10 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, বাংলার যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যুবশক্তি (Yuva Shakti Varosa Card) চালু করা হবে, এবং ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

এমনকি যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে কোনও বেকার যুবক-যুবতী, ততদিন এই সুবিধা মিলবে। তবে এবার এ নিয়েই বড় সুখবর। জানা গিয়েছে, জুন থেকেই নাকি যুবশক্তির পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে (Government of West Bengal)।

39
Image Credit : social media

অন্নপূর্ণা যোজনার পর এখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন শুরু হবে, এবং মাসে ৩০০০ টাকা করে ঢুকবে? তার উত্তর মিলল এখন।

49
Image Credit : social media

জুন থেকে যুবশক্তিতে রেজিস্ট্রেশন

প্রসঙ্গত, ৯ মে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুব তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন শুরু হবে, এবং কর্মহীন বেকার যুবক-যুবতীদেরকে মাসিক আর্থিক সহায়তা করা হবে।

59
Image Credit : social media

সেক্ষেত্রে পুরনো যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যাবে আর তার বদলে যুবসাথী প্রকল্পের উপভোক্তারাই এই নতুন যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে। কিন্তু হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এতেও নতুন করে আবেদন করতে হতে পারে।

69
Image Credit : Asianet News

সেই আবেদন যাচাই করেই এই ভাতা দেওয়া হবে। আনুমানিক ৫৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে বলেই নির্ধারণ করেছে সরকার। সূত্রের খবর, জুন থেকেই এই প্রকল্পের অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হবে।

79
Image Credit : social media

তবে এও শোনা যাচ্ছে যে, এই মুহূর্তে নতুন করে আবেদনের প্রয়োজন নেই। যারা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের তথ্য নতুন করে যাচাই করা হবে। তারপর ভাতা দেওয়া হবে। কিন্তু তথ্য যাচাই করার পর আবার নতুন করে কোনও ঘোষণা করা হতে পারে।

89
Image Credit : AI PHOTO

সেক্ষেত্রে নতুন ভাবে আবেদন করতে হতে পারে। এমনকি সরাসরি ডিবিটি-র মাধ্যমেই এই প্রকল্পের টাকা ঢুকবে। তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

99
Image Credit : AI PHOTO

কারা পাবে এই সুবিধা?

রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে সেটি অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে।

আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে। অর্থাৎ কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না।

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
Recommended image2
Amit Shah: মহাসপ্তমীতে পশ্চিমবঙ্গে অমিত শাহ, বেলুড়মঠ-শ্রীভূমি-সহ ঘুরে দেখবেন একাধিক পুজো
Recommended image3
'উনি উৎপাত করছেন!' মমতার মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের, কড়া বার্তা শুভেন্দুর
Recommended image4
Durga Puja 2026: যন্ত্র-চালিত সভ্যতা থেকে বাংলার নদী এবং প্রকৃতির মেলবন্ধন, দুর্গাপুজোর থিম তাক লাগাচ্ছে উত্তর থেকে দক্ষিণে
Recommended image5
Kolkata Durga Puja: পুজো আসছে! আলপনা আর রঙে সেজে উঠছে কলকাতার ফ্লাইওভার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved