MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • লক্ষ্মীর ভাণ্ডারকে একাই টেক্কা! রাজ্যের মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে নবান্ন, কীভাবে পাবেন?

লক্ষ্মীর ভাণ্ডারকে একাই টেক্কা! রাজ্যের মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে নবান্ন, কীভাবে পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাচ্ছেন ৫০০০ টাকা!। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাকেও টেক্কা দিচ্ছে এই প্রকল্প। কারা পাবেন এই টাকা, পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেতে কী কী যোগ্যতা প্রয়োজন, তা জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

3 Min read
Author : Parna Sengupta
Published : Feb 25 2026, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে। এদের মধ্যে 'লক্ষ্মীর ভাণ্ডার' অত্যন্ত জনপ্রিয়।

211
Image Credit : stockPhoto

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার কোটি কোটি মহিলার আর্থিক সহায়তার অন্যতম প্রধান উৎস। সম্প্রতি রাজ্য বাজেটে এই প্রকল্পের ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় এখন সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) শ্রেণির মহিলারা মাসে ১,৭০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন।

Related Articles

Related image1
Education Loan Scheme: সরকারি এই প্রকল্পে কম সুদে, ৪ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ঋণ
Related image2
সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে কীভাবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ঋণ পেতে পারেন জানেন?
311
Image Credit : Social Media

এই টাকা কেবল প্রতিদিনের খরচ মেটানোর জন্য নয়, বরং সঠিক পরিকল্পনা করলে এটি মহিলাদের এক বিশাল আমানত বা ভবিষ্যৎ তহবিল তৈরি করতে সাহায্য করতে পারে।

411
Image Credit : Asianet News

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের জন্য চালু করা হয়েছে আরও একটি প্রকল্প। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ১৫০০ বা ১৭০০ টাকা নয়, মহিলারা পাবেন একধাক্কায় ৫০০০ টাকা! একদমই ঠিক শুনেছেন। রাজ্যের এই মহিলাদের দেওয়া হবে ৫০০০ টাকা।

511
Image Credit : iSTOCK

কারা পাবেন এই টাকা, কীভাবে আবেদন করতে হবে, সবার অ্যাকাউন্টেই কি ঢুকবে এই টাকা, প্রশ্ন রয়েছে। সেই উত্তর এই প্রতিবেদনে দেওয়া হল।

611
Image Credit : iSTOCK

স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের জন্য সরকার ‘জাগো প্রকল্প’ (Jago Prakalpa) নামে আরও একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি যোগ্য স্বনির্ভর গোষ্ঠীকে বছরে এককালীন ৫,০০০ টাকা আর্থিক অনুদান বা 'রিভলভিং ফান্ড' প্রদান করা হয়।

711
Image Credit : iSTOCK

জাগো প্রকল্প আসলে কী? জাগো প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের অধীনে পরিচালিত একটি বিশেষ উদ্যোগ। এর মূল লক্ষ্য হল স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ঘটানো, ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহিত করা এবং রাজ্যের গ্রামীণ ও শহর এলাকার গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করা। এই প্রকল্পটি বিশেষত সেই সমস্ত মহিলাদের জন্য যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থেকে নিজেদের পায়ে দাঁড়াতে চান।

811
Image Credit : Asianet News

কারা পাবেন এই সুবিধা? (যোগ্যতার মানদণ্ড): জাগো প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়: ১. স্বনির্ভর গোষ্ঠীটিকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নিবন্ধিত হতে হবে এবং এর সদস্য শুধুমাত্র মহিলারা হতে পারবেন। ২. গোষ্ঠীটিকে অন্ততপক্ষে ১ বছর পুরনো ও সক্রিয় হতে হবে। ৩. গোষ্ঠীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যা অন্তত ৬ মাস পুরনো হওয়া আবশ্যক। ৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম ৫,০০০ টাকা ব্যালেন্স জমা থাকতে হবে। ৫. ওই স্বনির্ভর গোষ্ঠীকে আগে ব্যাঙ্ক থেকে কোনো ক্যাশ ক্রেডিট লিমিট (CCL) বা টার্ম লোন গ্রহণ করতে হবে।

911
Image Credit : Facebook

লক্ষ্মীর ভাণ্ডারের সাথে পার্থক্য: অনেকেই মনে করেন এটি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একটি প্রকল্প, কিন্তু এর কাঠামো সম্পূর্ণ আলাদা। লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে ব্যক্তিগতভাবে প্রতি মাসে টাকা দেওয়া হয়, জাগো প্রকল্পে টাকা দেওয়া হয় পুরো গোষ্ঠীকে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গৃহস্থালির খরচে ব্যবহার করা হলেও জাগো প্রকল্পের উদ্দেশ্য হল সেই টাকা মূলধন হিসেবে ব্যবহার করে গোষ্ঠীগতভাবে নতুন ব্যবসা বা কাজ শুরু করা।

1011
Image Credit : Social Media

আবেদন ও টাকা পাওয়ার প্রক্রিয়া: জাগো প্রকল্পের পুরো প্রক্রিয়াটি বর্তমানে অনলাইন ভিত্তিক করা হয়েছে। গোষ্ঠীর সুপারভাইজার বা সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য অনলাইনে আপলোড করার পর ব্লক বা জেলা স্তরে তা যাচাই করা হয়। তথ্য সঠিক থাকলে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে ৫,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়।

1111
Image Credit : social media

রাজ্য সরকারের লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লাখ স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করা, যার ফলে সরাসরি প্রায় ১ কোটি মহিলা উপকৃত হবে। স্বনির্ভরতার পথে রাজ্যের মহিলাদের এগিয়ে দিতে জাগো প্রকল্প বর্তমানে এক নতুন দিশা দেখাচ্ছে

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ! 'মে মাসে এদের উল্টো করে ঝোলাব' পাল্টা মন্তব্য শুভেন্দুর
Recommended image2
ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের
Recommended image3
Ajker Bangla News Live: ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের
Recommended image4
ফের ঠান্ডার আমেজ বাংলায়, আজও কি ভিজবে কলকাতা? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Recommended image5
ভোটার তালিকা সংশোধনে বিরাট নির্দেশ Supreme Court -এর, স্বস্তিতে রাজ্য
Related Stories
Recommended image1
Education Loan Scheme: সরকারি এই প্রকল্পে কম সুদে, ৪ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ঋণ
Recommended image2
সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে কীভাবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ঋণ পেতে পারেন জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved