10:35 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Wimbledon 2026 - চ্যাম্পিয়ন পাবেন ৪৬ কোটি টাকা! উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানি

Wimbledon 2026 News: গ্র্যান্ড স্ল্যামে (Grand Slam) লভ্যাংশ বণ্টন নিয়ে এখন টেনিস দুনিয়া উত্তাল। খেলোয়াড়রা প্রতিবাদে সরব। এরই মধ্যে এবারের উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানির কথা ঘোষণা করা হল। উইম্বলডনের আয়োজকদের আশা, এর ফলে খেলোয়াড়দের ক্ষোভ কমতে পারে। তবে টেনিস খেলোয়াড়রা সত্যিই খুশি কি না, তা এখনও জানা যায়নি।

Read Full Story
10:09 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: NITI Aayog - ২০৪৭-এর 'বিকশিত ভারত' গড়তে রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে চলার বার্তা প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। 'বিকশিত ভারত@২০৪৭'-এর লক্ষ্যে রাজ্যগুলির ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে কাজ করা অপরিহার্য।
Read Full Story
09:13 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: NITI Aayog - নীতি আয়োগ বৈঠকের ফাঁকে মোদীর সঙ্গে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক, কী নিয়ে কথা হল?

নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কর্নাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

Read Full Story
09:01 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: TMC Conflict - সনিয়াই ভরসা তাহলে তৃণমূলের! দলের অবস্থান স্পষ্ট করে কুণালের বার্তা কল্যাণ প্রসঙ্গেও

Kunal Ghosh: তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন টালমাটাল পরিস্থিতি, তখন দলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন যে দল INDIA জোটের প্রতি দায়বদ্ধ। তাঁর কথায়, বিজেপির 'জনবিরোধী নীতি'-র বিরুদ্ধে কংগ্রেস ও তৃণমূল একসঙ্গেই লড়বে।

Read Full Story
08:33 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনেই পুরণে আগ্রহী রাজ্যের মহিলারা। তবে ফর্ম ফিলআপে কিছু সমস্যা হচ্ছে। তাই রইল সেগুলির সমাধান।

Read Full Story
08:31 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: 2027 ICC Men's Cricket World Cup - আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র

2027 ICC Men's Cricket World Cup Schedule: আগামী বছর দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সূচির কথা জানা গেল। ফের ১৪ দলের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। ২০০৩ সালের পর ফের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ।

Read Full Story
07:58 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Vastu Tips - ভুল জায়গায় চাবি রাখলেই টাকা আটকে যায়! বাস্তু মতে এই ৫ জায়গা এড়িয়ে চলুন

আমাদের রোজকার অভ্যাস। বাড়ি ঢুকেই চাবি সোফার ওপর, ডাইনিং টেবিলে বা জামার পকেটেই রেখে দিই। সকালে বেরোনোর সময় হন্যে হয়ে খুঁজি। কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র বলছে চাবি রাখার জায়গা ঠিক না হলে সংসারে টানাটানি, আর্থিক অনটন লেগেই থাকে?

Read Full Story
07:54 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Thermal Shock - রোদ থেকে ফিরেই এসি ঘরে? ডেকে আনছেন মারাত্মক থার্মাল শক!

গরমে ঘেমে বাড়ি ফিরেই এসির সামনে দাঁড়ানো বা এক গ্লাস বরফ জল খাওয়া আমাদের অভ্যাস। কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক "থার্মাল শক"। শরীরের তাপমাত্রা হঠাৎ ওঠানামা করলে রক্তনালী সংকুচিত হয়ে BP বেড়ে যায়, মাথা ঘোরা, বমি এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

Read Full Story
07:33 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Trump-Iran Conflict - 'আজ রাতেই ইরানে ভয়ঙ্কর হামলা!' ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব, টার্গেট খনিজ তেল

Trump Threatens: বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা 'আজ রাতেই' ইরানের ওপর 'ভয়ঙ্কর হামলা' চালাবে।

Read Full Story
07:26 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: India A vs Afghanistan A - বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র

Tri Nation A Series in Sri Lanka 2026: ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকতে না পারলেও, বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন এই কিশোর।

Read Full Story
07:19 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেবেন নাকি মমতার সঙ্গেই থাকবেন? স্পষ্ট করলেন শত্রুঘ্ন সিনহা

বিদ্রোহী নেতারা দাবি করেছিলেন যে লোকসভার স্পিকারের কাছে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি আনুগত্য জানিয়ে যে ১৯ জন তৃণমূল সাংসদ চিঠি জমা দিয়েছিলেন তাঁদের মধ্যে সিনহাও ছিলেন। 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সিনহা এই দাবি খারিজ করে দিয়ে বলেন, তিনি এমন কোনও চিঠিতে সই করেননি এবং এ বিষয়ে বিদ্রোহী শিবিরের কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেননি।

Read Full Story
06:54 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

যেসব মহিলারা সংসার চালান তাদের 'হোমমেকার' বলে ছোট করা যাবে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার, নির্ধারণ করল সুপ্রিম কোর্ট।

Read Full Story
06:08 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - বিশ্বকাপে মার্কিন ভিসা নিয়ে সমস্যা, দায় নেবে না ফিফা!

FIFA World Cup 2026 News: প্রতীক্ষার অবসান। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায়। প্রথম ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়ছে।

Read Full Story
05:56 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Bengal Budget - দেউলিয়া রাজকোষ বনাম উত্তরবঙ্গের উন্নয়ন - প্রথম বাজেট নিয়ে বড় ইঙ্গিত অর্থমন্ত্রীর

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের অভিযোগ, প্রাক্তন তৃণমূল সরকার প্রায় শূন্য কোষাগার রেখে গেছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যেই বাজেট তৈরি করতে হচ্ছে। তিনি বলেন, বিশেষ নজর রয়েছে উত্তরবঙ্গের জন্য।

Read Full Story
05:49 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Anvay Dravid - জাতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেকে, অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে অন্বয় দ্রাবিড়

Anvay Dravid: বাবার পর এবার দেশের জার্সিতে খেলবেন ছেলে। রাহুল দ্রাবিড়ের পর এবার ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার।

Read Full Story
05:41 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Fuel Supply - দু'মাসের তেল-গ্যাস মজুত, দাম কি এবার কমবে? জানাল পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে প্রায় দু'মাসের জন্য অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি মজুত রয়েছে। তাই অযথা আতঙ্কিত হয়ে তেল বা গ্যাস কেনার প্রয়োজন নেই। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক আছে।

Read Full Story
05:11 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Congress TMC - কংগ্রেসের সঙ্গে কি মিশে যাচ্ছে মমতার তৃণমূল? কংগ্রেসের শীর্ষ নেতা যা জানালেন

কেসি ভেনুগোপাল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শুধুমাত্র জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। দুই দলের মিশে যাওয়া নিয়ে কোনও কথা হয়নি। তিনি বলেন, "এগুলো ভিত্তিহীন গুজব। টিএমসি ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটি ছিল মূলত জাতীয় ইস্যুগুলোকে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনার জন্য।"

Read Full Story
05:08 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: Paschimbanga Divas - ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে রাজ্য, জেলায় জেলায় হবে অনুষ্ঠান

রাজ্য সরকার ২০ জুন তারিখটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা সদর এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবান্ন থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Read Full Story
04:50 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: মহাসঙ্কটে মমতা! দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক ও ১০০০ কোটির সম্পত্তি কার হাতে থাকবে? নজরে ৩ পক্ষ

TMC Split: দেশের দ্বিতীয় ধনী দল তৃণমূল কংগ্রেস। ১০০০ কোটিরও বেশি সম্পদ রয়েছে। দল ভাঙনের মুখে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের বিপুল ঐশ্বর্যের মালিক এবার কে হবে? নজরে রয়েছে তৃণমূলের তিন পক্ষই। নজর মমতার পদক্ষেপের ওপরেও। 

Read Full Story
04:40 PM (IST) Jun 11

Ajker Bangla News Live: 'গুলি-অত্যাচার করে মানুষের মুখ বন্ধ করা যাবে না', পাকিস্তান সরকারের বিরুদ্ধে তোপ JKNIA প্রধানের

ব্রিটেনে এক বিক্ষোভ সমাবেশ থেকে JKNIA-এর চেয়ারম্যান মাহমুদ কাশ্মীরি পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে (PoJK) ভিন্নমত দমনের জন্য ইসলামাবাদ বলপ্রয়োগ করছে। তিনি সাফ জানিয়েছেন, হত্যা, অত্যাচার বা রাষ্ট্রীয় দমনপীড়ন চালিয়ে অধিকারের জন্য এই শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
Read Full Story