MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • অনলাইনেও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে, জানুন আবেদনের শেষ তারিখ

অনলাইনেও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে, জানুন আবেদনের শেষ তারিখ

WB Yuva Sathi Online Application: বিধানসভা ভোটের আগেই রাজ্যের অসংখ্য বেকার যুবক-যুবতীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। নয়া এই প্রকল্পে কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 17 2026, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতায় অনলাইন আবেদন পদ্ধতি
Image Credit : AI

পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতায় অনলাইন আবেদন পদ্ধতি

বেজে গিয়েছে ভোটের দামামা। রাজ্য বিধানসভা ভোটের আ্রর বেশি দেরি নেই। তার আগেই বাংলার অসংখ্য বেকার যুবক-যুবতীদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে 'যুবসাথী' প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে  দেড় হাজার টাকা করে পাবেন আবেদনকারীরা। এরজন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
অনলাইনে কীভাবে আবেদন জানাবেন?
Image Credit : Money\Twitter

অনলাইনে কীভাবে আবেদন জানাবেন?

অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন জানানো যাচ্ছে যুবসাথী প্রকল্পে। সরকারি সূত্রে খবর, রবিবার রাত থেকেই আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। এছাড়া নির্ধারিত ক্যাম্প অফিস থেকেও হার্ড কপি সংগ্রহ করা যাচ্ছে। ফলে এবার লাইনে দাঁড়ানোর দিন শেষ। অনলাইনেই বেকার ভাতা প্রকল্পে আবেদন জানাতে পারবেন যুবক-যুবতীরা। 

Related Articles

Related image1
জেলা সদরেই গণনাকেন্দ্র, বঙ্গ বিধানসভা ভোট নিয়ে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
Related image2
পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল বঙ্গের, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
37
কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন জানাবেন?
Image Credit : ANI

কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন জানাবেন?

আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক হন তাহলে অনলাইন মারফত এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের https://apas.wb.gov.in/) গিয়ে ‘Apply Online’ বিভাগে নিজের মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই ওটিপি ভেরিফিকেশন শেষ হলেই মূল ফর্মটি আপনার ব্রাউজারের স্ক্রীনে ভেসে উঠবে। 

47
কীভাবে ফর্ম পূরণ করবেন?
Image Credit : ANI

কীভাবে ফর্ম পূরণ করবেন?

এরপর কম্পিউটারের স্ক্রীনে ভেসে ওঠা ফর্মে নিজের নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সহ নির্ভুল তথ্য দিয়ে ফিলাপ করুন। মাধ্যমিকের সমস্ত নথি (অ্যাডমিট কার্ড, রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট) আপলোড করুন স্ক্যান করে। এবং নিজের নামের বানান বা ঠিকানা মাধ্যমিকের শংসাপত্রে অথবা অ্যাডমিট কার্ডে যে বানান রয়েছে ফর্মেও তাই দিয়ে পূরণ করুন। 

57
আর কী কী করবেন?
Image Credit : Getty

আর কী কী করবেন?

এছাড়াও যুবসাথী প্রকল্পের ফর্মে নিজের নাম-ঠিকানা, বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম পূরণ করুন। এবং আপনি সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার নাম, সাল, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমস্ত কিছু উল্লেখ করুন। 

67
ধাপে ধাপে ফর্ম পূরণের পদ্ধতি
Image Credit : Money\Twitter

ধাপে ধাপে ফর্ম পূরণের পদ্ধতি

এরপর ফর্মে Present Occupation বা বর্তমান কাজের বিবরণ চাইলে সেখানে ‘Not Employed’ নির্বাচন করুন বা ওই ঘরে টিক দিন। তবে আপনি যদি ছোটোখাটো কোনও কাজ বা টিউশন পড়ান তাহলে সেল্ফ এমপ্লয়েড লিখুন (Self Employed)। এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে ফর্ম পূরণ করুন। ব্যাঙ্কের আইএফসি কোড, ব্রাঞ্চের নাম সঠিক লিখুন। এছাড়াও আবেদনকারীরা ঐক্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পান কীনা তা জানিয়ে 'সাবমিট' অপশন লেখা বাটনে ক্লিক করে ফর্ম সাবমিট করুন। 

77
কত টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে?
Image Credit : Money\Twitter

কত টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে?

পশ্চিমবঙ্গ সরকারের এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা পাঁচ বছরের জন্য এই ভাতা পাবেন। এছাড়াও প্রতিমাসে ১৫০০ টাকা করে ব্যাঙ্কে ঢুকবে অনলাইনে। আগামী ১ এপ্রিল থেকে এই সুবিধা পাবেন আবেদনকারীরা। তবে চলতি বছরের অগাস্ট মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা প্রদানের সময়সীমা এগিয়ে নিয়ে আসেন। যারফলে চলতি বছরের ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে পাঁচ বছর পাবেন আবেদনকারীরা। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
SIR Issue: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় দাবি! দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরীর বিস্ফোরক বক্তব্য
Recommended image2
Now Playing
পকেটে থাকা মোবাইল আচমকা বিস্ফোরিত! নিয়ন্ত্রণ হারিয়ে বড় দুর্ঘটনা
Recommended image3
Weather Alert: আজ রাতেই গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ বঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা
Recommended image4
Now Playing
Cooch Behar: এক বছরে কতটা বদলাবে কোচবিহার? মদনমোহন মন্দিরে দাঁড়িয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী কী বদল আসছে?
Recommended image5
Viral Video: তিস্তার স্রোতে ভেসে যাচ্ছে হস্তি শাবক! উদ্ধারের সেই ভিডিও দেখুন
Related Stories
Recommended image1
জেলা সদরেই গণনাকেন্দ্র, বঙ্গ বিধানসভা ভোট নিয়ে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
Recommended image2
পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল বঙ্গের, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved