নামী ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড, জানালেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে

ফুড সেফটি সপ্তাহ পালন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন স্মিতা পাণ্ডে। তাঁর বক্তব্য, ফুড ইন্ডাস্ট্রিকে আরও দায়িত্বশীল হতে হবে এবং খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনওরকম আপস করা যাবে না।

Share this Video

ফুড সেফটি সপ্তাহ পালন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন স্মিতা পাণ্ডে। তাঁর বক্তব্য, ফুড ইন্ডাস্ট্রিকে আরও দায়িত্বশীল হতে হবে এবং খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনওরকম আপস করা যাবে না। স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ফুড সেফটি সংক্রান্ত অভিযানে মোট ৫৯২টি জায়গায় পরিদর্শন করা হয়েছে এবং প্রায় ১২২৪ কেজি নষ্ট খাবার ধ্বংস করা হয়েছে। বিভিন্ন নামী-দামি মিষ্টির দোকান ও খাবারের প্রতিষ্ঠানে হাইজিন সংক্রান্ত অনিয়মের কথাও উঠে এসেছে। তিনি জানান, একটি বড় মিষ্টির দোকানে প্রয়োজনীয় হাইজিন বজায় রাখা হচ্ছিল না। এমনকি একটি ফ্রিজের ভিতর আরশোলাও পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছে। পুজো আসন্ন। এই সময় খাবারের দোকান, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। হাইজিনকে প্রাথমিক শর্ত হিসেবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে।

Related Video