MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Gede Train News: যাত্রী সুবিধার্থে একাধিক নতুন গেদে লোকাল চালু, রইল নতুন ট্রেনের সময়সূচি

Gede Train News: যাত্রী সুবিধার্থে একাধিক নতুন গেদে লোকাল চালু, রইল নতুন ট্রেনের সময়সূচি

Local Train News: সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণারও আর বেশিদিন বাকি নেই। তার আগেই বিজেপি সাংসদের উদ্যোগে এই রুটে রেলযাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। আরও বাড়ছে লোকাল ট্রেনের পরিষেবা। কোন রুটে চলবে অতিরিক্ত ট্রেন? জানুন আরও বিশদে।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 11 2026, 07:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা
Image Credit : Social Media

বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা

গরমের শুরুতেই ট্রেনযাত্রীদের জন্য দারুণ একটা সুখবর। ঘেমেনেয়ে এবার চাপাচাপি করে ট্রেনে ওঠার দিন শেষ!  আরও বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে রানাঘাট লোকসভা কেন্দ্রের যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন গেদে লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সূত্রের খবর, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ থেকে যাত্রী সাধারণের সুবিধার জন্য শিয়ালদহ-রানাঘাট-গেদে এবং গেদে-রানাঘাট-নৈহাটি-মাঝেরহা ট শাখায় অতিরিক্ত এবং বর্ধিত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

27
স্পেশাল ট্রেন পরিষেবা চালু কবে থেকে?
Image Credit : Social Media

স্পেশাল ট্রেন পরিষেবা চালু কবে থেকে?

এই বিষয়ে রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ-রানাঘাট-গেদে এবং গেদে-রানাঘাট-নৈহাটি-মাঝেরহা ট শাখায় অতিরিক্ত এবং বর্ধিত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এই নতুন এবং বর্ধিত ট্রেন পরিষেবাগুলি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) থেকে অস্থায়ী এবং পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে । 

Related Articles

Related image1
পশ্চিমবঙ্গের 'SIR' প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Related image2
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
37
নতুন ট্রেনের সময়সূচি
Image Credit : Social Media

নতুন ট্রেনের সময়সূচি

৩১২২৭ আপ শিয়ালদহ-ব্যারাকপুর লোকালটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি এখন থেকে ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল লোকাল হিসেবে নির্ধারিত সূচি অনুযায়ী চলবে । ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদহ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের পরিবর্তে গেদে থেকে ছাড়বে। এটি ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল লোকাল হিসেবে চলবে ।

47
ট্রেনের সময়সূচিতেও রদবদল
Image Credit : Social Media

ট্রেনের সময়সূচিতেও রদবদল

রেল সূত্রে খবর, ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকালটি শিয়ালদহ থেকে বিকাল ১৬:৩০-এর পরিবর্তে ১৬:৫০-এ ছাড়বে এবং এটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে (ট্রেন নং- ৩১৯৩৩ আপ) ।

৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল দুটিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই নতুন সংযুক্ত ট্রেনটি ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল হিসেবে গেদে থেকে ১৬:১৫ মিনিটে ছাড়বে ।

57
শিয়ালদহ-কল্যাণী সীমান্তের নতুন সময়সূচি
Image Credit : Social Media

শিয়ালদহ-কল্যাণী সীমান্তের নতুন সময়সূচি

 ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি এখন থেকে শিয়ালদহ থেকে বিকাল ১৬:৫০-এর পরিবর্তে ১৬:৩০ মিনিটে ছাড়বে ।

৩১৯৩১ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ০৯:২৮ মিনিটে, গেদে পৌঁছাবে ১২:০৭ মিনিটে ।

 ৩১৯৩০ ডাউন (গেদে-শিয়ালদহ): গেদে ছাড়বে ০৮:২৬ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে ।

67
পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু
Image Credit : Social Media

পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু

৩১৯৩৩ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ১৬:৫০ মিনিটে, গেদে পৌঁছাবে ১৯:৩৮ মিনিটে ।

৩০১৪৪ ডাউন (গেদে-মাঝেরহাট): গেদে ছাড়বে ১৬:১৫ মিনিটে, মাঝেরহাট পৌঁছাবে ১৯:২৮ মিনিটে ।

রেল সূত্রে খবর, তবে এই পরিষেবাগুলি বর্তমানে পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এগুলি বজায় রাখা বা প্রত্যাহার করা হতে পারে ।

77
সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে ট্রেন পরিষেবা বৃদ্ধি
Image Credit : Social Media

সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে ট্রেন পরিষেবা বৃদ্ধি

আরও জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ থেকে ট্রেন গুলি গেদে লাইনে চলবে এবং ১৫ অথবা ১৬ মার্চ রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং DRM শিয়ালদহ থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্ধিত ট্রেন চালানোর জন্য ফ্ল্যাগ দেখাবেন রানাঘাট স্টেশন থেকে। আরও দুটি নতুন ডাউন গেদে–রানাঘাট লোকাল চালু করা হবে, যা গেদে থেকে যথাক্রমে ১৩:০০ টা এবং ২০:২৫ টায় ছাড়বে এবং রানাঘাট পৌঁছাবে যথাক্রমে ১৩:৫৫ টা ও ২১:২১ টায়।

এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে রানাঘাট সহ আশেপাশের এলাকার যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: 'জামাতি' তৃণমূলকে কী করে বাংলাদেশে পাঠানো হবে! রুটম্যাপ ফাঁস শুভেন্দুর
Recommended image4
Srijato Accident: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?
Recommended image5
Now Playing
Rudranil Ghosh: 'মুসলিম ক্ষেপিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন মমতা', বিস্ফোরক অভিযোগ রুদ্রনীলের
Related Stories
Recommended image1
পশ্চিমবঙ্গের 'SIR' প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image2
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved