নির্যাতিতা 'অভয়া'-র মা রত্না দেবনাথ তাঁর মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। তিনি যুক্তি দেন, অপরাধীরা প্রকাশ্যে ঘুরলে নির্যাতিতাকে কেন পরিচয় গোপন করে থাকতে হবে? 

সুপ্রিম কোর্টের আইন মেনেই কখনও প্রকাশ্যে আনা হয়নি অভয়ার নাম ও ছবি। এতদিন গোপন রাখা হয়েছিল তার পরিবাররে সদস্যদের ছবিও। যদিও পরবর্তীতে প্রার্থী হওয়ায় অভয়ার মা রত্না দেবনাথের নাম ও ছবি প্রকাশ্যে আসে। এই পরিস্থিতিতে এক বিশেষ আর্জি জানালেন অভয়ার মা রত্না দেবনাথ। প্রধানমন্ত্রীর কাছে মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনার আর্জি জানান। রত্না দেবনাথের যুক্তি, যারা অপরাধ করে তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়। কিন্তু, যার সঙ্গে অপরাধ হয় তাকে নির্যাতিতা বলে দাগিয়ে দেওয়া হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তিনি বলেন, আমার মেয়ের নাম-ছবি সবার সামনে আসুক। আমি এই বিলটা আনতে চাই। যাতে সকল নির্যাতিতার ছবিই প্রকাশ্যে আসে।

অভয়া কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা বাংলা। সুবিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোনওদিন প্রকাশ্যে আনা হয়নি অভয়ার ছবি বা নাম। গোপন রাখা হয় তার মা-বাবার নাম ও ছবি। এবার বিজেপিতে যোগ দিলে সামনে আসে রত্না দেবনাথে ছবি। এবার খোদ অভায়ার মা চাইছেন যেন তার মেয়ের ছবি সামনে আসে।

এদিকে অভয়ার মাসে যাতে কেউ আক্রমণ না করে সেই মর্মে আবেদন জানান তৃণমূলের সমর্থকেরা। তিনি বলেন, আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই মাটিকে কলুষিত করে, কালিমাসিপ্ত করেছে… আর যাই হোক পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক, সৈনিক যারা। বিজেপি-র যিতি প্রার্থী হয়েছেন, হাতজোড়ত করে আবেদন, কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপি-র প্রার্থীকে আক্রমণ করবেন না।