Mamata Banerjee: পরাজিত হয়ে নয়া দাবি মমতার। তিনি বলেন, “এতদিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু এখন তো আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। তাই আর সহ্য করব না। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। কারণ, আমি রাস্তার লোক। অতএব, রাস্তায় ছিলাম এবং রাস্তায় থাকব।"
Mamata Banerjee: বিধানসভা নির্বাচনে ভয়ানক পরাজয়। গোটা রাজ্যে তৃণমূলের ভরাডুবি (mamata banerjee news)। রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর মঙ্গলবার, কালীঘাটে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তিনি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও ১৫,১০৫ ভোটে হেরেছেন (West Bengal Election Result 2026)।
"আমি এখন মুক্ত বিহঙ্গ" পরাজিত হয়ে নয়া দাবি মমতার
কিন্তু পরাজিত হয়ে নয়া দাবি মমতার। তিনি বলেন, “এতদিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু এখন তো আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। তাই আর সহ্য করব না। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। কারণ, আমি রাস্তার লোক। অতএব, রাস্তায় ছিলাম এবং রাস্তায় থাকব।"
মমতা আরও যোগ করেন, “মহিলা হিসেবে আমি খুবই অপমানিত। আমার সঙ্গেই এটা হলে, অন্যদের সঙ্গে তাহলে কী হচ্ছে বা তাদের কীভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বুঝে নিন। আমাদের দল সমস্ত কর্মীদের পাশে আছে। আমরা এই লড়াই চালিয়ে যাব এবং অবশ্যই ঘুরে দাঁড়াব।"
কমিশনকে পক্ষপাতদুষ্ট বলেও নিশানা করেন মমতা
তবে দল হারার পর, এবার রণকৌশল কী হবে? কোন পথে এগোবে তৃণমূল? সেই বিষয়টা আপাতত গোপনেই রাখতে চাইছেন তৃণমূল নেত্রী। আপাতত এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। সেইসঙ্গে, তিনি পদত্যাগও করতে চাননি।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলেও নিশানা করেন মমতা। তাঁর কথায়, “গত ২০০৪ সালেও এই জিনিস আমি দেখিনি। ১৯৭২ সালের সন্ত্রাসের কথা শুনেছি। নিজে চোখে দেখিনি কোনওদিন। তবে এই সরকার আদতে সবকিছুকেই ছাড়িয়ে গেছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।