Mamata Banerjee: সোনারপুরের নির্বাচনী জনসভা থেকে নয়া নিদান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news)। তাঁর কথায়, “আমি একটা সময় রেলমন্ত্রী ছিলাম। সোনারপুরকে কত রেল দিয়েছি, তা আমি জানি। কামালগাজিতে ফ্লাইওভার, শ্মশানঘাট, গড়িয়া থেকে মেট্রো, প্রতাপনগরের রাস্তা আমার করা।"

Mamata Banerjee: আগুনে মেজাজে তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। কার্যত, দিকে দিকে চলছে শাসকদলের কর্মসূচি। শনিবার, মিটিং রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে। 

নয়া নিদান মমতার

সোনারপুরের নির্বাচনী জনসভা থেকে নয়া নিদান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news)। তাঁর কথায়, “আমি একটা সময় রেলমন্ত্রী ছিলাম। সোনারপুরকে কত রেল দিয়েছি, তা আমি জানি। কামালগাজিতে ফ্লাইওভার, শ্মশানঘাট, গড়িয়া থেকে মেট্রো, প্রতাপনগরের রাস্তা আমার করা। আর ভোটের সময় চার্জশিট দিয়ে বলছ যে, তৃণমূল চোর? যদি তৃণমূল চোর হয়, তাহলে তুমি সুপার ডাকাত।"

“তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত!" বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Scroll to load tweet…

বক্তব্য রাখার সময় মমতা বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। ৩২ লক্ষ মানুষের নাম তুলেছি। তার মধ্যেও আবার ভ্যানিশ কুমার নাম কাটছে বলে শুনতে পাচ্ছি। তাই বলছিম বিছুটি পাতা দিয়ে কিছু একটা বানান। সঙ্গে একটু চুন দিন। ওটা মুখে মাখলে সাদা হবে। অর্থাৎ, বিজেপিকে সাদা করে দিন। আগামীদিনেও বাংলাকে টার্গেট করেছে বলে ধরাশায়ী করব। বিজেপি মানে দেশের সর্বনাশ।"

মুখ্যমন্ত্রী নিশানা করে বলেন, “সবকিছু বদলে দিয়ে প্রশাসনকে ভয় দেখাচ্ছেন? যতই করো হামলা, এবার নেব বদলা। কে কোথাকার প্রার্থী মনে রাখবেন না। আমাকে ভালোবাসলে, আস্থা থাকলে জোড়াফুলে ভোট দেবেন। কারণ, সরকার আমিই গড়ব। দয়া করে জোড়াফুলে ভোটটা দেবেন। দিল্লি থেকে এসে বলছে, তিনি নাকি ২৯৪টি আসনের প্রার্থী। তিনি তো বাংলার ভোটারই নন। আগে ইস্তফা দিন, তারপর আসুন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।