TMC Dharmatala Meeting: মমতার কথায়, “আমরা আশা রাখি যে, সুপ্রিম কোর্ট বিচারের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির উপরেও আমাদের ভরসা এবং আস্থা রয়েছে। তাই আমাদের আবেদন থাকবে, প্রকৃত ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়।"

TMC Dharmatala Meeting: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েই ধর্না তুলে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। প্রসঙ্গত, ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার, ধর্না তুলে নেন মমতা। কিন্তু সেই ধর্না তোলার আগে বেশ কিছু কথা বলেন তৃণমূল নেত্রী (tmc dharna mancha kolkata)। 

ধর্না তুললেন মমতা

মমতার কথায়, “আমরা আশা রাখি যে, সুপ্রিম কোর্ট বিচারের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির উপরেও আমাদের ভরসা এবং আস্থা রয়েছে। তাই আমাদের আবেদন থাকবে, প্রকৃত ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়। নির্বাচন কমিশন যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছিল, সেটাও আদালত বলেছে। আপনারা ঐ ভিডিওটা পুরোটা শুনলেই দেখতে পাবেন। আর অর্ডারে সব লেখা থাকে না। কিন্তু অবজ়ার্ভেশনগুলো ডিরেক্ট ভিডিও করা হয়। সেখানেই দেখতে পাবেন। অতএব, চিন্তা করবেন না। আত্মহননের পথ বেছে নেবেন না। মনকে দুর্বল না করে আপিলেট অথরিটির কাছে যাবেন। সব জায়গা খোলা রয়েছে।"

Scroll to load tweet…

তৃণমূল সুপ্রিমো আরও যোগ করেন, "অনেকটা বিচার পাওয়া গেছে। সেইজন্যই আমরা পাঁচদিন ধরে রাস্তায় বসে রয়েছি। অভিষেক সভার সকলের থেকে মতামত নিয়েছে। বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে এবং আমরা পাঁচদিন তো রাস্তাতেই আছি। তাই দরকার হলে আমি আরও ৫০ দিন থাকতে পারি। কিন্তু অভিষেকের প্রস্তাব, আমরা কি ধর্নাটা আজকের মতো তুলে নিতে পারি?” 

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে সকলেই হ্যাঁ বলে সাড়া দেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা কিন্তু এখানকার মঞ্চ থেকেই শুরু হয়েছিল। তাই আগামীদিনেও জেনে রাখবেন যে, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। আমরা দেখলাম। সঙ্গে মা কালীও আমাদের সঙ্গ দিলেন। তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন কেউ কেউ। বুঝতে পারছেন, মা-ও কিন্তু ভালোবাসেন মানবিকতা, মনুষ্যত্ব এবং সকলকে নিয়ে একসঙ্গে থাকতে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।