মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) নামে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। তিনি জানান, প্রথমে ৫৮ লক্ষ ও পরে আরও ৮০ লক্ষ নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। 

SIR নিয়ে জটিলতা এখনও কাটেনি। জারি আছে কেন্দ্র-রাজ্য লড়াইও। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের এক সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই নিজের বক্তৃতার শেষে এমন আশঙ্কা প্রকাশ করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, SIR চলছে, অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে। আমি দুঃখিত, প্রথমে ৫৮ লক্ষ বাদ দিয়ে দিল। তারপর আবার লুকিয়ে লুকিয়ে বাদ দিচ্ছে, যে রুলস প্রথমে ছিলই না, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ৫০ লক্ষ নয়, ৮০ লক্ষ হবে। ২০ লক্ষ ভোটার যদি মারাও গিয়েছে ধরে নিই, তা হলে প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে।

তিনি আরও বলেন, আমি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে লড়াইকরেছি। পিটিশন এখনও পেন্ডিং আছে। আদালতের আদেশের পর বহুদিন কেটে গিয়েছে। আমি জানি না ২৮ তালিকা যে তালিকা প্রকাশ করবে তাতে কী হবে।…সুপ্রিম কোর্টের আদেশের পর ১৪ তারিখ পেরিয়ে যাওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে এই ছুপা রুস্তমেরা কী করছে? এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, আমি মানবতার পক্ষে। এটা দেখতে হবে না কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান। আমি শুধু নিশ্চিত করতে চাই যে দেশের গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে। আর প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত থাকে।…কাউকে ভোটার তালিকা থেকে বার করে দেওয়া হলে আমি তার বিপক্ষে। আদালতের অর্ডারে চার-পাঁচ দিন হয়ে গিয়েছে। এরুরেও কোনও কাজ শুরু হচ্ছে না। আমি শুধু ভাবছি ২৮ তারিখে যখন ভোটার তালিকা প্রকাশ পারে, তাদের যাদের নাম থাকবে না, তাঁদের মানসিক অবস্থা কী হবে। আমি তাঁদের জন্য প্রার্থনা করছি। যেন মানুষের অধিকার সুরক্ষিত থাকে, তাঁদের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। যার যাবতীয় কাগজপত্র রয়েছে, তা সত্ত্বেও তাঁদের বাদ দেওয়া হলে আমি তাঁদের পাশে থাকবে। আমার কথা, জিও অওর জিনে দো। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, ভোটার তালিকা প্রকাশ হলে তাতে কোনও অসঙ্গতি ধরা পড়লে তিনি বড়সড় পদক্ষেপ করবেন।