MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Mamata Banerjee: ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি-কে তোপ মমতার! শাসক দলের বিরুদ্ধে জেলা সফরের ডাক

Mamata Banerjee: ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি-কে তোপ মমতার! শাসক দলের বিরুদ্ধে জেলা সফরের ডাক

Mamata Banerjee: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বঞ্চনার অভিযোগ তোলেন। বিরোধীদের ‘মুখোশ খুলতে’ জেলা সফরের ঘোষণা।

2 Min read
Author : Deblina Dey
Published : Jul 22 2026, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
মুখোশ খুলতে জেলায় জেলায় যাবেন মমতা
Image Credit : Facebook

মুখোশ খুলতে জেলায় জেলায় যাবেন মমতা

Mamata Banerjee: "১ এপ্রিল থেকে কেন মহার্ঘ ভাতা (DA) পেল না সরকারি কর্মীরা? লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আমি এবার মুখোশ খুলতে জেলায় জেলায় বেরব," বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে, লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
ডিএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়-
Image Credit : x.com/MamataOfficia

ডিএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়-

মমতা বলেন, সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রসঙ্গে বিজেপি সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান নেত্রী। তিনি জনসভা থেকে বলেন, "বর্তমান সরকার এসে রাজ্য সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বসিয়ে রেখেও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

Related Articles

Related image1
Now Playing
একুশের মঞ্চে মমতা এই কথা বলতেই..., কী হল নিজের চোখেই দেখুন! | Mamata Banerjee
Related image2
Now Playing
Sukanta Majumdar: ‘২১শে জুলাইয়ের শহিদদের নিয়ে মমতা রাজনীতি করেছেন’ বিস্ফোরক সুকান্ত
39
কেন ডিএ পেল না সরকারি কর্মীরা?
Image Credit : Asianet News

কেন ডিএ পেল না সরকারি কর্মীরা?

কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা? আমি তো সব ক্লিয়ার করে দিয়েছিলাম"। পে কমিশন আমরাই করে এসেছিলাম। এখন মাছের তেলে মাছ ভাজা হচ্ছে? এই চালাকি সাধারণ মানুষ ধরবে।"

49
প্রকল্পের অসংখ্য নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে
Image Credit : Asianet News

প্রকল্পের অসংখ্য নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে

শুধু মহার্ঘ ভাতা নয়, তিনি অভিযোগ করেন, তৃণমূল জমানার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়েও। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই প্রকল্পের অসংখ্য উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে।

59
লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে মা লক্ষ্মীরা কাঁদছে
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে মা লক্ষ্মীরা কাঁদছে

বর্তমান সরকারের নীতি ও অব্যবস্থার কারণে লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে এই রাজ্যের ‘মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে’। মিড ডে মিলের কর্মীদের চাকরিও চলে যাচ্ছে।হকারদের ক্ষতিপূরণ না দিয়ে তাঁদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে।

69
শাসকদলকে তীব্র নিশানা
Image Credit : AI

শাসকদলকে তীব্র নিশানা

রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহিলাদের সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে শাসকদলকে তীব্র নিশানা করেন।

79
বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পথে
Image Credit : ANI

বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পথে

রাজ্য জুড়ে চলা এই বঞ্চনার বিরুদ্ধে তিনি এবার নিজেই জেলায় জেলায় আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

89
বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ডাক
Image Credit : chatgpt

বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ডাক

তিনি স্পষ্ট জানান, বাংলার এই পরিস্থিতির বিরুদ্ধে এবার তিনি নিজেই মাঠে নামছেন। এর পরের কর্মসূচি হিসেবে তিনি প্রতি জেলা সফর করে বিরোধীদের মুখোশ খুলে দেওয়ার বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছেন।

99
জেলা সফরে নামার হুঁশিয়ারি
Image Credit : ANI

জেলা সফরে নামার হুঁশিয়ারি

জেলা সফরে নামার হুঁশিয়ারি ও রাজনৈতিক তৎপরতা রাজ্যের বর্তমান অর্থনৈতিক স্থবিরতা, শিক্ষানীতিতে ধস এবং সাধারণ মানুষের আত্মহত্যার ঘটনা নিয়ে বিজেপি সরকারকে ‘বুলডোজার সরকার’ বলে কটাক্ষ করেন মমতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Hooghly News: জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে, তার আগেই ভয়াবহ আগুন! পুড়ে ছাই গোটা কারখানা
Recommended image2
Now Playing
Adhir Ranjan Chowdhury : টাঙ্গা স্ট্যান্ড উচ্ছেদের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ! অধীরের সঙ্গে পথে বাম
Recommended image3
Gangarampur Shocker: স্ত্রীকে খুনের পর কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসে স্বামী!
Recommended image4
Now Playing
Malda News: এক বছর ধরে বকেয়া প্রায় ১ কোটি টাকা! বন্ধের মুখে নিশ্চয় যান পরিষেবা
Recommended image5
Now Playing
Fake Doctor : জেরক্স প্রেসক্রিপশনে স্বাস্থ্য পরীক্ষা শিবির! গলসির পোতনায় ওষুধ বিক্রি ঘিরে হুলুস্থুল
Related Stories
Recommended image1
Now Playing
একুশের মঞ্চে মমতা এই কথা বলতেই..., কী হল নিজের চোখেই দেখুন! | Mamata Banerjee
Recommended image2
Now Playing
Sukanta Majumdar: ‘২১শে জুলাইয়ের শহিদদের নিয়ে মমতা রাজনীতি করেছেন’ বিস্ফোরক সুকান্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved