Mamata Banerjee: শনিবার, সোনারপুরে ছিল তাঁর নির্বাচনী জনসভা। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, “লাভলি (লাভলি মৈত্র) টিভিতে কাজ করেন। আবার এলাকাতেও থাকেন। নতুন যারা হয়, মানে নতুন বাড়িতে ঢুকতে একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার কি ভুল হয়নি? কিন্তু পরে সেটা শুধরে নেওয়ার সময় দিন।"

Mamata Banerjee: সোনারপুরের নির্বাচনী জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। কার্যত, দিকে দিকে চলছে শাসকদলের কর্মসূচি। 

তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

শনিবার, সোনারপুরে ছিল তাঁর নির্বাচনী জনসভা। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, “লাভলি (লাভলি মৈত্র) টিভিতে কাজ করেন। আবার এলাকাতেও থাকেন। নতুন যারা হয়, মানে নতুন বাড়িতে ঢুকতে একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমারও কি ভুল হয়নি? কিন্তু পরে সেটা শুধরে নেওয়ার সময় দিন।" 

Scroll to load tweet…

তিনি যোগ করেন, "ও পার্টির খুব অনুগত একজন সৈনিক। আমি দেখেছি যে, বিধানসভায় লাভলি এবং ফিরদৌসি প্রতিটা অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। তখন কিন্তু ও সিরিয়াল বাদ দিয়ে এই কাজটা করে। কারণ, মানুষের কাজ অনেক বড় কাজ।"

“ইতিহাস, ভুগোল এবং সংবিধান, সব বদলে দিচ্ছে"

তারপরেই তৃণমূল নেত্রীর কথায়, “লাভলির বিরুদ্ধে কে ভোটে দাঁড়িয়েছে, আমি জানি না। খোঁজও রাখি না। বিজেপির ঔদ্ধত্য বেশি বেড়ে গেছিল। কাল হেরে আজ জাতির প্রতি ভাষণ দেবেন? দূরদর্শনকে নিজের কব্জায় করে নিয়েছে। আগে রাজীবজির আমলে বলত রাজীবদর্শন। এখন বলে মোদীদর্শন। বাচ্চাদের স্কুলে ভাষণ শোনায়, আর ওদের মগজধোলাই করে। ইতিহাস, ভুগোল এবং সংবিধান, সব বদলে দিচ্ছে। গান্ধীজিকেও অবমাননা করছে ওরা। সন্ত্রাসবাদী বলছে নেতাজিকে। রাণী রাসমনিকে বলছে রসমণি।"

মুখ্যমন্ত্রীর মতে, “সিপিএম-এর হার্মাদরা এখন ওদের দলে। বড় জল্লাদ। বিজেপি হল ভ্যানিশ ওয়াশিং মেশিন। অত্যাচার করছে, নাম কাটছে। আপনি বলেছিলেন, ক্ষমতায় এলে বছরে ২ কোটি লোককে চাকরি দেবেন! ১২ বছরে, ২৪ কোটি চাকরি দেওয়ার কথায় দিয়েছিলেন। মনে আছে? উল্টে রেল, সেল, এলআইসি বিক্রি করে দিয়েছেন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।