Marco Rubio Kolkata Visit: বিজেপি সরকারে আসতেই কি রাজ্যে আসছে মার্কিন বিনিয়োগ? যদি সেটা হয়, তাহলে নিঃসন্দেহে ভালো খবর। দীর্ঘদিন এই রাজ্যে কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের কোনও কর্তা বা অতিথি আসেননি। আসবেনই বা কেন? রাজ্যে বিনিয়োগ থাকলে তো আসবেন। টানা ১৪ বছর, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথি কেউই আসেননি।

Marco Rubio Kolkata Visit: বিজেপি সরকারে আসতেই কি রাজ্যে আসছে মার্কিন বিনিয়োগ? যদি সেটা হয়, তাহলে নিঃসন্দেহে ভালো খবর। তৃণমূল সরকারের পতনের পর, পশ্চিমবঙ্গে এসেছে বিজেপির সরকার। আর দীর্ঘদিন এই রাজ্যে কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের কোনও কর্তা বা অতিথি আসেননি। আসবেনই বা কেন? রাজ্যে বিনিয়োগ থাকলে তো আসবেন। টানা ১৪ বছর, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথি কেউই আসেননি। এবার পশ্চিমবঙ্গে ঠিক ১৪ বছর পর, কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের অতিথির আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে (marco rubio kolkata visit)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব?

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও চলতি মাসের শেষদিকেই ভারত সফরে আসতে পারেন বলে খবর। তবে তাঁর কর্মসূচি মূলত দিল্লিকে কেন্দ্র করেই হতে চলেছে (marco rubio to india)। কিন্তু এই সবকিছুর মাঝেও মার্কো রুবিও কলকাতা সফরেও আসছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে। কলকাতায় নিযুক্ত মার্কিন দূতের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখনও অবশ্য রুবিওর ভারত সফরের সূচি সম্পর্কে বিশদে জানা যায়নি। তবে আগামী ২৪, ২৫ এবং ২৬ মে, তিনি ভারত সফরে আসছেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। দিল্লিতে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। 

তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল

সেগুলির মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া-ভারত তথা কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনও রয়েছে। ইরান যুদ্ধের আবহে এই বৈঠক তথা সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কূট নৈতিকদের মতে, রুবিওর আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরে নয়, সারা বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। 

এই গুরুত্বপূর্ণ সফরের মাঝেও রুবিও একবার হলেও কলকাতা আসবেন বলে মার্কিন সূত্র দাবি করছে। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে, মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতায় আসেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তার আগে ১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর, কলকাতায় এসেছিলেন আমেরিকার তৎকালীন ফার্স্ট লেডি (প্রেসিডেন্টের স্ত্রী) হিলারি ক্লিন্টন, জর্ডনের রানি নুর, বেলজিয়ামের রানি ফ্যাবিওলা, স্পেনের রানি সোফিয়া এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথ প্রতিনিধি পাঠিয়েছিলেন। সঙ্গে সেই দেশের উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট এসেছিলেন। 

এছাড়া ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী, ইতালির প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীও এসেছিলেন। কিন্তু সেটি কোনও রাজনৈতিক, কূটনৈতিক বা বাণিজ্যিক সফর ছিল না। এবার ২০২৬ সালের মে মাসের শেষদিকে আসতে পারেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এইরকমটাই শোনা যাচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।