
Shankar Ghosh: বিকট আওয়াজের বাইকে এবার কোপ! রোড রোলারে পিষে দিলেন মন্ত্রী
শব্দদূষণ রুখতে বড়সড় পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের! বেআইনিভাবে পরিবর্তন করা মোট ২০৯টি বাইকের সাইলেন্সার বাজেয়াপ্ত করে প্রতীকীভাবে ধ্বংস করা হল।
শব্দদূষণ রুখতে বড়সড় পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের! বেআইনিভাবে পরিবর্তন করা মোট ২০৯টি বাইকের সাইলেন্সার বাজেয়াপ্ত করে প্রতীকীভাবে ধ্বংস করা হল। শিলিগুড়িতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ডাঃ শঙ্কর ঘোষ। পুলিশের বাজেয়াপ্ত করা সাইলেন্সারগুলি প্রতীকীভাবে ভেঙে দিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। শহরে শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং বিকট আওয়াজ করা বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে পুলিশের এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। বেআইনি মডিফায়েড সাইলেন্সার ব্যবহারকারীদের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।