
Kali Puja 2026 : নদীর পাড়ে জাগ্রত মা বয়রা কালী! গা ছমছমে পরিবেশ অমাবস্যার মহাপুজো
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক মা বয়রা কালীমন্দির। ব্রিটিশ আমলের এই মন্দিরকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং অগণিত ভক্তের বিশ্বাস।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক মা বয়রা কালীমন্দির। ব্রিটিশ আমলের এই মন্দিরকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং অগণিত ভক্তের বিশ্বাস। দীপান্বিতা অমাবস্যার বাৎসরিক মহাপুজোকে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্দির চত্বরে। এই মন্দিরের প্রধান আকর্ষণ মায়ের অষ্টধাতুর তৈরি সুপ্রাচীন মাতৃমূর্তি। প্রতিবছর দীপান্বিতা অমাবস্যার রাতে শাক্ত মতে পাঁচ রকম মাছের ভোগ দিয়ে মায়ের মহাপুজো হয়। স্বর্ণালঙ্কারে অপরূপ সাজে সেজে ওঠেন মা বয়রা কালী। ভক্তদের বিশ্বাস, জাগ্রত মা বয়রা কারও মনস্কামনা অপূর্ণ রাখেন না। করোনা অতিমারির সময় লকডাউন পর্ব থেকে মন্দিরে বন্ধ ছিল বলিদান প্রথা। তবে ভক্তদের দাবি মেনে এবছর ফের বলিদান প্রথা চালু হচ্ছে। বংশপরম্পরায় প্রধান পুরোহিতরাই এই পুজোর দায়িত্ব পালন করে আসছেন।