- Home
- West Bengal
- Krishak Bandhu: সবাই পেলেও কৃষক বন্ধুর ৬০০০ টাকা পাবেন না এসব কৃষকরা, বাদ পড়বে এই ৮ শ্রেণি
Krishak Bandhu: সবাই পেলেও কৃষক বন্ধুর ৬০০০ টাকা পাবেন না এসব কৃষকরা, বাদ পড়বে এই ৮ শ্রেণি
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে রাজ্য। কৃষক বন্ধু প্রকল্পের নাম বদল। নতুন নাম হল ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’। প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের নাম বদল করল রাজ্য সরকার। নতুন নাম হল ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’। প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়া থেকে প্রায় ৪৮ লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। অন্যদিকে, যারা ইতিমধ্যেই PM-KISAN প্রকল্পের সুবিধা পান, তাঁরাও রাজ্যের তরফে বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা পাবেন।

তবে এই প্রকল্পে সবাই টাকা পাবেন না। রাজ্য সরকারের ২৯ অক্টোবর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি শ্রেণির ব্যক্তি ও কৃষক পরিবারকে প্রকল্পের সুবিধার বাইরে রাখা হয়েছে। ফলে আবেদন করার আগে কারা টাকা পাবেন না, তা জেনে নেওয়া জরুরি।
প্রাতিষ্ঠানিক জমির মালিক: যাঁদের জমির মালিকানা কোনও প্রতিষ্ঠান বা সংস্থার নামে রয়েছে।
PM-KISAN সুবিধাভোগী: যেসব কৃষক পরিবার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের PM-KISAN প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা রাজ্যের নিজস্ব ৪,০০০ বা ৬,০০০ টাকার অংশ পাবেন না। তবে তাঁদের জন্য আলাদা করে বছরে ৩,০০০ টাকা অতিরিক্ত রাজ্য সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে।
উচ্চ আয়ের পেশাজীবী: চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আর্কিটেক্টের মতো পেশাজীবীরা, যাঁরা সংশ্লিষ্ট পেশাগত সংস্থায় নিবন্ধিত এবং সক্রিয়ভাবে পেশায় যুক্ত।
আয়করদাতা: যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পেনশনভোগী: নির্দেশিকা অনুযায়ী, পেনশনভোগীরাও রাজ্যের নিজস্ব প্রকল্পের সুবিধা থেকে বাদ থাকবেন।
সরকারি কর্মচারী ও সাংবিধানিক পদাধিকারী: সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এবং গ্রুপ D, MTS বা চতুর্থ শ্রেণির কর্মী ছাড়া অন্যান্য সরকারি কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
অনাবাসী ভারতীয়: NRI বা অনাবাসী ভারতীয়রা প্রকল্পের আওতায় আসবেন না।
আধার সংক্রান্ত তথ্য দিতে অক্ষম ব্যক্তি: যাঁরা বৈধ আধার সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন না, তাঁরাও সুবিধা পাবেন না।
SIR-এর কারণে বাদ পড়তে পারেন কারা?
প্রকল্পের নির্দেশিকায় ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। SIR ২০২৬-এর সময় যাঁরা মৃত, স্থানান্তরিত, বাদ পড়া বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন এবং নির্দিষ্ট যাচাই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
তাহলে কারা পাবেন কৃষক সম্মান নিধির টাকা?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং রাজ্যের মধ্যে চাষযোগ্য জমির অধিকারী যোগ্য কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। জমির মালিক কৃষক, নথিভুক্ত বর্গাদার, পাট্টাধারী কৃষক এবং জমির রেকর্ড অনুযায়ী নথিভুক্ত ভাগচাষিরাও যোগ্যতার আওতায় রয়েছেন।
জমির পরিমাণ অনুযায়ী বছরে মিলবে আর্থিক সহায়তা
- ৪০ শতক বা তার বেশি জমি: বছরে ৬,০০০ টাকা।
- ৪০ শতকের কম জমি: বছরে ৪,০০০ টাকা।
দুই কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হবে। একটি কৃষক পরিবার থেকে মাত্র একজন সদস্য এই সুবিধা পাবেন।
পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের কী করতে হবে?
যাঁরা আগে থেকেই কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। জমি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই সফল হলে স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে, নতুন আবেদনকারীদের নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্ট ব্লকের সহ-কৃষি অধিকর্তার দফতরে জমা দিতে হবে। সব মিলিয়ে, নতুন প্রকল্পে কারা টাকা পাবেন এবং কারা বাদ পড়বেন, তা নির্ভর করবে সরকারের নির্ধারিত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের উপর। তাই আবেদন করার আগে জমির রেকর্ড, আধার, ভোটার কার্ড ও ব্যাঙ্কের তথ্য ঠিক করে নেওয়া জরুরি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.