শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া এবং আসানসোল ডিভিশনের পরাজ ও গোলসি স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে এবার ট্র্যাক ওভারহেড তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ৭ ঘন্টা ট্রেন বন্ধ থাকবে। এর ফলে শনিবার রাত ও রবিবার ভোর পর্যন্তই শিয়ালদহ রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এইসব ট্রেনের মধ্যে শনিবার রানাঘাট শাখার ৫টি ট্রেন, শান্তিপুর শাখার চারটি ট্রেন, কৃষ্ণনগর শাখার দুটি ট্রেন, গেদে শাখা দুটি, কল্যাণী সীমান্ত শাখার একটি, রানাঘাট শাখার দুটি, শান্তিপুর কৃষ্ণনদর গেদে শাখার দুটি করে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি এই কাজের জন্য, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার মধ্যে শনিবার আছে ৬৩১০৬ লালগোলা- শিয়ালদহ মেমু ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। ওই দিনের ৩১৩৪১ আপ এবং রবিবার ৩১৩১১ আপ শিয়ালদহ- কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে।

তেমনই রবিবার ৩১৩১২ এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত- শিয়ালদহ লোকাল নৈহাটি থেকেই যাত্রা শুরু করবে। এছাড়া রবিবার ৫৩১৭১ শিয়ালদহ- লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে। সেই সঙ্গে লালগোলার পরিবর্তে কাঁচরাপাড়া পর্যন্ত চলবে ট্রেনটি।

আসানসোল ডিভিশনের পরাজ ও গোলসি স্টেশনের মাঝে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার ও তিন নভেম্বর মঙ্গলবার চারটি মেমোর ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সেই সঙ্গে মঙ্গলবার একটি মেমু এক্সপ্রেস নির্ধারিত সময় ৩০ মিনিট পর ছাড়বে বলে জানা যাচ্ছে।

অর্থাৎ শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া এবং আসানসোল ডিভিশনের পরাজ ও গোলসি স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর ফলে ভোগান্তির শিকার হতে পারেন হাজার হাজার যাত্রীরা।