MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Pakistan Fuel Crisis: বিশ্বজুড়ে জ্বালানি সংকটে পাকিস্তানে আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Pakistan Fuel Crisis: বিশ্বজুড়ে জ্বালানি সংকটে পাকিস্তানে আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Pakistan Fuel Crisis: ইরান বনাম ইজরায়েল, আমেরিকা সংঘাতের আবহে দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। ভুগছে গোটা দেশ। পরিস্থিতি দিন দিন বেগতিক ঠেকছে পাকিস্তানের। কী বলছে শাহবাজ সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 23 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পাকিস্তানে ক্রমশ তীব্র হচ্ছে জ্বালানি সংকট
Image Credit : twitter

পাকিস্তানে ক্রমশ তীব্র হচ্ছে জ্বালানি সংকট

দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় এবার এক বড়সড় সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। রবিবার সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে হাই-অক্টেন জ্বালানির ওপর লেভি (Levy) বা কর এক লাফে ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
জ্বালানির মূল্যবৃদ্ধি পাকিস্তানে
Image Credit : twitter

জ্বালানির মূল্যবৃদ্ধি পাকিস্তানে

এই বিষয়ে পাক সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজে (ARY News) প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এর আগে প্রতি লিটার হাই-অক্টেন জ্বালানিতে কর ছিল ১০০ পাকিস্তানি রুপি (PKR), যা এখন বাড়িয়ে ৩০০ রুপি করা হয়েছে।

Related Articles

Related image1
India LPG: ভারতে এলপিজি সংকট আবহে কমবে গ্যাসের দাম! পেট্রলিয়াম মন্ত্রকের চিঠিতে হৈচৈ
Related image2
PM Modi: জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ কেন্দ্রের, ভারতের কাছে কত টন তেল মজুত রয়েছে? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী
36
কর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন শাহবাজ সরকারের
Image Credit : twitter

কর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন শাহবাজ সরকারের

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বয়ং এই কর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। মূলত বিলাসবহুল যানবাহনে ব্যবহৃত এই বিশেষ জ্বালানির ওপর কর বাড়িয়ে সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকে দেশের বর্তমান জ্বালানি মূল্য পরিস্থিতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করার বিষয়েও পর্যালোচনা করা হয়।

46
পাকিস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Image Credit : social media

পাকিস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইন ও বিচার মন্ত্রী আজম নাজির তারার, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক। এছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

56
হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে কী বলছে পাকিস্তান সরকার?
Image Credit : socia media

হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে কী বলছে পাকিস্তান সরকার?

এর আগে গত ৬ মার্চ বিশ্ববাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে  সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫৫ টাকা (PKR) বৃদ্ধি করেছিল। বর্তমানে হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ফলে জ্বালানি আমদানিতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা সামাল দিতেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

66
পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের নতুন মূল্য ঘোষণা
Image Credit : X

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের নতুন মূল্য ঘোষণা

পাকিস্তানে পেট্রোল: প্রতি লিটার ২৬৬.১৭ টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৩২১.১৭ পাকিস্তানি রুপিতে। ডিজেল: প্রতি লিটার ২৮০.৮৬ টাকা থেকে বাড়িয়ে ৩৩৫.৮৬ পাকিস্তানি রুপি করা হয়েছে। জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য খাতেও। এয়ারলাইন সূত্রের বরাত দিয়ে এআরওয়াই নিউজ (ARY News) জানিয়েছে, জেট ফুয়েলের দাম বাড়ার কারণে গত ১০ মার্চ থেকেই পাকিস্তানি এয়ারলাইনগুলো তাদের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Oil Prices: এক ধাক্কায় ৯৯ ডলারের নিচে অপরিশোধিত তেল! আমেরিকা-ইরান চুক্তির জল্পনায় তোলপাড় তেলের বাজার
Recommended image2
Defence Ties: সামরিক সম্পর্ক আরও মজবুত করতে বৈঠকে ভারত-রাশিয়া, কী নিয়ে আলোচনা?
Recommended image3
Quad: ইন্দো-প্যাসিফিক হবে শক্তির প্রাণকেন্দ্র, কোয়াড বৈঠকে বড় বার্তা জয়শঙ্করের
Recommended image4
Trade Deal: আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তির দোরগোড়ায়, আলোচনায় দারুণ উন্নতি: মার্কো রুবিও
Recommended image5
Kyiv Attack: পুতিনের হুঁশিয়ারির পরই আঘাত! রাতভর রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত কিয়েভ
Related Stories
Recommended image1
India LPG: ভারতে এলপিজি সংকট আবহে কমবে গ্যাসের দাম! পেট্রলিয়াম মন্ত্রকের চিঠিতে হৈচৈ
Recommended image2
PM Modi: জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ কেন্দ্রের, ভারতের কাছে কত টন তেল মজুত রয়েছে? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved