MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫০০০ কোটি টাকা, ভোটের আগেই অর্থ দফতর জারি করল বিজ্ঞপ্তি

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫০০০ কোটি টাকা, ভোটের আগেই অর্থ দফতর জারি করল বিজ্ঞপ্তি

Lakshmir Bhandar scheme: রাজ্যের অর্থবরাদ্দের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। একই সঙ্গে জয় বাংলা প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই জাতীয় প্রকল্পগুলির ক্ষেত্রে ৩৩% পর্যন্ত তহবিল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 29 2026, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
তহবিলে অনুমোদন রাজ্যের
Image Credit : Asianet News

তহবিলে অনুমোদন রাজ্যের

নতুন অর্থবর্ষ ২০২৬-২৭, শুরুর আগেই প্রশাসনিক ও উন্নয়নমূলক খাতে ব্যায়ের জন্য আংশিক তহবিল ছাড়ের অনুমোদন দিয়েছে রাজ্য। শুক্রবার অর্থদফতর একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই অর্থবরাদ্দের কথা জানান হয়েছে।

210
ভোট অন অ্য়াকাউন্ট
Image Credit : Asianet News

ভোট অন অ্য়াকাউন্ট

এপ্রিল মাসে ভোট। আর সেই কারণেই আগামী অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য ভোট-অন-অ্যাকাউন্টের ভিত্তিতেই বিভিন্ন খাতে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয়েছে।

Related Articles

Related image1
Dipanjan Chakraborty: NSG কমান্ডো থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন, উত্তরপাড়ার কঠিন 'ফাঁড়া' কাটাতে পারবেন তো
Related image2
DA News: মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বদলি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এই কাজটি করতেই হবে
310
গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
Image Credit : Asianet News

গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

রাজ্যের অর্থবরাদ্দের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। একই সঙ্গে জয় বাংলা প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই জাতীয় প্রকল্পগুলির ক্ষেত্রে ৩৩% পর্যন্ত তহবিল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। যদিও মাসভিত্তিক খরচ বাস্তব প্রয়োজন অনুযায়ী সীমাবদ্ধ রাখতে হবে।

410
আগেই আর্থিকবৃদ্ধির ঘোষণা
Image Credit : stockPhoto

আগেই আর্থিকবৃদ্ধির ঘোষণা

বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভায় বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। রাজ্য়ের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাডডানো হয়েছে।

510
লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি

এই বৃদ্ধির ফলে আগে সাধারণ শ্রেণির মহিলারা যেখানে ১০০০ টাকা পাতেন এখন তারা পাচ্ছেন ১৫০০ টাকা। আর তফসিলি জাতি ও উপজাতির মহিলারা যেখানে ১২০০ টাকা পেতেন এখন তারা পাচ্ছেন ১৭০০ টাকা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে এই অতিরিক্ত ভাতা।

610
বাজেট বরাদ্দ বৃদ্ধি
Image Credit : Freepik

বাজেট বরাদ্দ বৃদ্ধি

২০২৬-২৭ অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রায় ১৫০০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। যা এই প্রকল্পের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যা বাজেটের প্রায় ৩৩ শতাংশ।

710
আরআইডিএফ সংক্রান্ত প্রকল্প
Image Credit : Freepik

আরআইডিএফ সংক্রান্ত প্রকল্প

আরআইডিএফ সংক্রান্ত প্রকল্পগুলির জন্য ২৫% পর্যন্ত তহবিল ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট দফতরকে নির্দিষ্ট আর্থিক নিয়ম মেনে ও অনুমোদিত প্রকল্পের আওতায় ব্যায় করতে বলা হয়েছে।

810
অর্থ দফতরের বিজ্ঞপ্তি
Image Credit : Getty

অর্থ দফতরের বিজ্ঞপ্তি

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন (ভোট-অন-অ্যাকাউন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর এই আইন কার্যকর হয়েছে এবং ১ এপ্রিল ২০২৬ থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

910
৩৩ শতাংশ পর্যন্ত ছাড়া হবে
Image Credit : Getty

৩৩ শতাংশ পর্যন্ত ছাড়া হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রে বেতন, মজুরি, হাসপাতালের খাদ্য, ওষুধ, বিদ্যুৎ, টেলিফোন, ভাড়া ও কর-সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে মোট বার্ষিক বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্কলারশিপ ও স্টাইপেন্ডের ক্ষেত্রেও একই সীমা প্রযোজ্য থাকবে।

1010
২৫ শতাংশ তহবিল
Image Credit : Asianet News

২৫ শতাংশ তহবিল

বেতন-বহির্ভূত (নন-স্যালারি) খাতে ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত তহবিল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত নির্দিষ্ট খাত এই নিয়মের বাইরে রাখা হয়েছে। পাবলিক সেক্টর ইউনিটগুলির কর্মীদের বেতন ও মজুরি মেটাতে ‘লোনস অ্যান্ড অ্যাডভান্সেস’ খাতে ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া যাবে। একই সঙ্গে পরিবহণ দফতরের অধীনে কর্মরত কর্মীদের বেতন, পেনশন ও অবসরকালীন সুবিধার জন্যও নির্দিষ্ট বরাদ্দ থেকে তহবিল ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
West Bengal Election 2026: বুথ জ্যাম রুখতে কীরকম কঠোর ব্যবস্থা থাকছে? জানাল কমিশন
Recommended image2
Now Playing
Nandigram: প্রতিপক্ষ পবিত্র গোখরা সাপ! একদা ছায়াসঙ্গীকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Recommended image3
Ranaghat: প্রশিক্ষণ কেন্দ্রে আক্রান্ত হয়েছিলেন, বাড়িতে হুমকির অভিযোগ ভোটকর্মীর
Recommended image4
Suvendu Adhikari vs Pabitra Kar: পবিত্র করকে গোখরো সাপ বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর, পাল্টা দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীও
Recommended image5
Tumpa Koyal joins BJP: বিজেপিতে যোগ দিলেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল, প্রার্থী হতে পারেন এই আসনে
Related Stories
Recommended image1
Dipanjan Chakraborty: NSG কমান্ডো থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন, উত্তরপাড়ার কঠিন 'ফাঁড়া' কাটাতে পারবেন তো
Recommended image2
DA News: মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বদলি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এই কাজটি করতেই হবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved