MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • নবান্নের বড় ঘোষণা:একধাক্কায় বাড়ল বোনাস ও উৎসব অগ্রিম! কত করে পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

নবান্নের বড় ঘোষণা:একধাক্কায় বাড়ল বোনাস ও উৎসব অগ্রিম! কত করে পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

রাজ্য সরকারি কর্মীদের বোনাস ও উৎসব অগ্রিম ২০২৬: নবান্নের নতুন নির্দেশিকা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস বেড়ে হল ৭,৪০০ টাকা এবং উৎসব অগ্রিম ২২,০০০ টাকা। বিস্তারিত যোগ্যতা ও সময়সূচী জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 05 2026, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

উৎসবের মরসুমের আগেই রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য খুশির খবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার। গত বছরের তুলনায় এবারের অ্যাড-হক বোনাস (Ad-hoc Bonus) এবং সুদমুক্ত উৎসব অগ্রিম (Festival Advance)-এর পরিমাণ ও যোগ্যতার ঊর্ধ্বসীমা উভয়ই বৃদ্ধি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নবান্ন থেকে অর্থ দপ্তর এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Social Media

বোনাস ও যোগ্যতার মাপকাঠি

২০২৬ সালের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত রাজ্য সরকারি কর্মীর মাসিক বেতন (Emoluments) ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ৪৬,০০০ টাকা বা তার কম, তাঁরা এই বছর ৭,৪০০ টাকা অ্যাড-হক বোনাস পাবেন। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪৪,০০০ টাকা।

Related Articles

Related image1
দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে একসঙ্গে দু মাসের বোনাস! কত করে পাবেন এই সরকারি কর্মীরা?
Related image2
সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য! ৭৪০০ টাকা অ্যাড হক বোনাস ঘোষণা, সঙ্গে ঘোষণা উৎসব অগ্রিমও
37
Image Credit : Facebook

এবার বোনাস ৬০০ টাকা এবং বেতনসীমা ২,০০০ টাকা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে 'মাসিক বেতন' বলতে মূল বেতন, মহার্ঘ ভাতা (DA) এবং নন-প্র্যাকটিসিং অ্যালাউন্সকে (NPA) বোঝানো হয়েছে, তবে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এর অন্তর্ভুক্ত নয়। ২০২৫-২৬ অর্থবর্ষে অন্তত ৬ মাস টানা কাজ করেছেন এমন কর্মীরাই এই সুবিধা পাবেন।

47
Image Credit : stockPhoto

যাঁদের মাসিক বেতন ৪৬,০০০ টাকার বেশি কিন্তু ৫৪,০০০ টাকার মধ্যে, তাঁরা সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত উৎসব অগ্রিম নিতে পারবেন। গত বছর এই অগ্রিমের সর্বোচ্চ পরিমাণ ছিল ২০,০০০ টাকা এবং বেতনসীমা ছিল ৫২,০০০ টাকা।

57
Image Credit : stockPhoto

এই অগ্রিমের টাকা সুদমুক্ত হলেও পরবর্তী সর্বোচ্চ ১০টি সমান মাসিক কিস্তিতে তা বেতন থেকে কেটে নেওয়া হবে। ৩১ আগস্ট, ২০২৭-এর মধ্যে এই টাকা পরিশোধ সম্পন্ন করতে হবে।

67
Image Credit : social media

পেনশনভোগীদের জন্য ঘোষণা রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও 'এক্স-গ্রাসিয়া'র পরিমাণ বাড়ানো হয়েছে। যাঁদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার মধ্যে, তাঁরা এবার উৎসব উপলক্ষে ৩,৮০০ টাকা করে অনুদান পাবেন, যা গত বছর ছিল ৩,৫০০ টাকা। পারিবারিক পেনশনভোগী এবং অতিরিক্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

77
Image Credit : stockPhoto

টাকা কবে পাওয়া যাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, মুসলিম কর্মীদের ইদ-উল-ফিতরের আগেই এই বোনাস ও অগ্রিম প্রদান করা হবে। অন্যান্য কর্মচারীদের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে (দুর্গাপুজোর আগে) এই অর্থ প্রদান সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থার কয়েক লক্ষ কর্মী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'মমতা বনাম শুভেন্দুর হাঁটার প্রতিযোগিতা হোক', মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কুণালের
Recommended image2
Now Playing
'দাদা আছে, ভাইয়ের অসুবিধা কী!' অর্জুন সিংকে বললেন মমতার আমলের মন্ত্রী জাকির হোসেন
Recommended image3
Now Playing
চিনি মহার্ঘ, সাইজে কি ছোট হবে শক্তিগড়ের ল্যাংচা!
Recommended image4
Now Playing
Ritabrata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুললেন ঋতব্রত!
Recommended image5
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Related Stories
Recommended image1
দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে একসঙ্গে দু মাসের বোনাস! কত করে পাবেন এই সরকারি কর্মীরা?
Recommended image2
সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য! ৭৪০০ টাকা অ্যাড হক বোনাস ঘোষণা, সঙ্গে ঘোষণা উৎসব অগ্রিমও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved