Nandigram Byelection 2026: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে আজ মনোনয়ন জমা, কদমতলায় সভা থেকে বিজেপি প্রার্থী হাসি রথের নাম ঘোষণা। মঙ্গলবার প্রার্থীকে সঙ্গে নিয়ে মিছিল করে SDO অফিসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশদ আপডেট জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Nandigram Byelection 2026: শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিলো। কে হবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? বাম-তৃণমূলের পর এবার নন্দীগ্রামে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক তথা নিহত চন্দ্রনাথ রথের মা হাসি রথ। কারণ, তার নাম নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিলো। এই মুহুর্তে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার হলদিয়ার সিটি সেন্টারে SDO অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। তার মধ্যে বিশেষ নজর রয়েছে বিজেপির মনোনয়ন জমা দেওয়ার দিকে। অন্যদিকে, রেজিনগরে পদ্মপ্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকারকে।
কেন হাসি রথকে প্রার্থী করা হল?
হাসি রথ হলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক দুদিন পর গত ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদু রোডের কাছে নিজের গাড়িতেই আততায়ীদের গুলিতে পরপর বিদ্ধ হয়ে খুন হন তিনি। সেই ঘটনার পর গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তদের। এরপরই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথের বাড়ি গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেই সময় চন্দ্রনাথ রথের মাকে আশ্বাস দেন যে, তার ছেলের খুনের বিচার হবে। যথাযথ তদন্তেরও আশ্বাস দেন তিনি। এরপরই রাজ্য পুলিশের সিটের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এদিকে উপ নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই হাসিরানী রথ বলেন, “ দল আমাকে প্রার্থী করেছে। দলের কর্মী সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছে।”
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থীরা
হাসিরানি রথ (বিজেপি)
সঞ্চিতা প্রধান দে (তৃণমূল/মমতা) শান্তিগোপাল গিরি (সিপিআই))
মহম্মদ এতেশামুল হক (তৃণমূল, ঋতব্রত)
আলী মহম্মদ সবে মিরাজ খান (আইএসএফ)
মিলন প্রধান (কংগ্রেস)
ভোটগ্রহণ কবে?
৬ অক্টোবর।
কমাস আগে নির্বাচনে ফল কী হয়েছিল
২০২৬ নন্দীগ্রাম বিধানসভার ফল
শুভেন্দু অধিকারী (বিজেপি)- ১ লক্ষ ২৭ হাজার ৩০১টি ভোট (৫০.৩৭%)
পবিত্র কর (তৃণমূল)- ১ লক্ষ ১৭ হাজার ৬৩৬টি ভোট (৪৬.৫৫%)
শান্তিগোপাল গিরি (সিপিআই)- ২ হাজার ৯৭৭টি ভোট (১.১৯%)
মহম্মদ সাবে মিরাজ (আইএসএফ)-২,৯৭৭টি ভোট (০.৭৫%)
ফল- শুভেন্দু অধিকারী জয়ী ৯ হাজার ৬৬৫টি ভোটের ব্যবধানে
এবার ফল কী হতে পারে?
বিজেপি প্রার্থী হাসিরানির রথের জয় নিশ্চিত। তবে প্রধান বিরোধী দল কে হয় সেটাই দেখার।
এবার উপনির্বাচনে সবার নজর কোন দিকে
বিজেপি প্রার্থী হাসারানি রথের জয় নিয়ে কোনও সংশয় নেই। এখন দেখার শুভেন্দু অধিকারীর খুন হওয়া আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথে মা-য়ের জয়ের মার্জিন কত থাকে। তবে এবারের নন্দীগ্রাম উপনির্বাচনে সবার নজরে থাকবে কারা দ্বিতীয় স্থানে থাকেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল কি দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে নাকি বামেরা কিংবা ঋতব্রত শিবিরের তৃণমূল সেই জায়গা দখল করে।


