নন্দীগ্রামে উপনির্বাচনে জয়ের অনুষ্ঠানে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ষষ্ঠীর দিনে তিনি নন্দীগ্রামে থাকবেন বলেও জানিয়েছেন।
মাত্র পাঁচ মাসের ব্যবধানে নন্দীগ্রামে ফের বড় জয় পেলে বিজেপি। মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা আসনে লক্ষাধিক ভোটে জয়ী হলেন হাসিরানি রথ। সেই জয়ের পরেই রবিবার নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় প্রাক্তন বিধায়ক ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বিজেপির নেতা আর কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগা আর অহংকারী না হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে নিশানা করেন প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রসকে।
তৃণমূলকে নিশানা শুভেন্দুর
নন্দীগ্রামে গিয়ে এদিনও শুভেন্দু অধিকারী নিশানা করেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ানকে। তিনি নাম না করে বলেন, ' কেউ যেন বলতে না পারে আপনারা জাহাজবাড়ি করেছেন।' পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সদর থেকে গোকুলনদরের দিকে খানিক এগোলেই দেখা যায় শেষ শউফিয়ানের প্রাসাদপ্রমো বাড়ি। প্রকাণ্ড জলের ট্যাঙ্ক-সহ জাহাজের মতো দেখতে বাড়িটি। দীর্ঘ দিন ধরেই বিরোধীদের নিশানায় শেখ সুফিয়ানের বাড়ি। সুফিয়ান মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন। জাহাজবাড়ি নিয়ে কটাক্ষ করে শুভেন্দু আরও একবার নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে।
রবিবার সন্ধ্যায় নন্দীগ্রামের শহিদ ও আহত পরিবারের প্রতি সম্মান জ্ঞাপনের একটি অনুষ্ঠান হয় রোয়াপাড়ায়। সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক হাসিরানি রথ। অনুষ্ঠানে ছিলেন সৌমেন্দু অধিকারীর মত স্থানীয় বিজেপির প্রথম সারির নেতারা। শুভেন্দু এদিনও জানান তিনি আজীবন নন্দীগ্রামের ভোটারই থাকবেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, শুক্রবার মহাষষ্ঠীর দিন সকাল থেকেই তিনি নন্দীগ্রামে থাকবেন। দুপুর পর্যন্ত সেখানকার একাধিক পুজোর উদ্বোধন করবেন। রবিবার নন্দীগ্রাম ছাড়ার সময় তিনি জানিয়ে দেনষ এবার তাঁর ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রের সেবিকা হবেন হাসিরানি রথ। তিনি আরও বলেন নন্দীগ্রামে তাঁর কার্যালয় থেকে আগে যে পরিষেবা দেওয়া হত তা আগামী দিনেও অক্ষুন্ন থাকবে। রেলপথ আর সেতু নির্মানের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।


