
Laxmi Puja 2026 : লক্ষ্মী পুজোর কেনাকাটায় পকেটে টান! জলপাইগুড়ির বাজারে সামগ্রীর দাম নিয়ে ক্ষোভ
Laxmi Pujo 2026 : রাত পোহালেই লক্ষ্মী পুজো। তার আগে শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট জলপাইগুড়ির বাজার। সকাল থেকেই ডাব, নারকেল, ধানের শিষ, কলার ডাঁটা, ফলমূল, লক্ষ্মীর সরা, প্রতিমা-সহ পুজোর নানা সামগ্রী কিনতে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
Laxmi Pujo 2026 : রাত পোহালেই লক্ষ্মী পুজো। তার আগে শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট জলপাইগুড়ির বাজার। সকাল থেকেই ডাব, নারকেল, ধানের শিষ, কলার ডাঁটা, ফলমূল, লক্ষ্মীর সরা, প্রতিমা-সহ পুজোর নানা সামগ্রী কিনতে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। তবে উৎসবের আনন্দের মধ্যেই পুজোর সামগ্রীর চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের একাংশ। তাঁদের অভিযোগ, গতবারের তুলনায় এবার বেশ কিছু সামগ্রীর দাম বেড়েছে। কোনও কোনও সামগ্রীর দাম প্রায় দ্বিগুণ বলেও দাবি করেছেন তাঁরা।