- Home
- West Bengal
- Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
রাজ্যে রেশন ব্যবস্থায় বড়সড় বদল আসতে চলেছে। এবার থেকে বিনামূল্যে রেশন তুলতে গেলে মোবাইলে আসা একটি বিশেষ টোকেন দেখাতে হবে। কালোবাজারি রুখতে ই-পিওএস মেশিনের মাধ্যমে ডিজিটাল মুদ্রা ব্যবস্থার এই পাইলট প্রজেক্ট চালু করা হচ্ছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বদল এসেছে বাংলায়। একদিকে যেমন নতুন নতুন প্রকল্প চালু হয়েছে রাজ্যে তেমনই বেশ কিছু নিয়মে এসেছে বদল। বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা, কন্যারত্ন-র মতো প্রকল্প। তেমনই বেড়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার পরিমাণ।

তেমনই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু নিয়মে এসেছে বদল। এর মধ্যে রয়েছে রেশন ব্যবস্থা। এবার পুজোর আগে নয়া নিয়ম রাজ্যে। রেশন নিতে হলে দেখাতে হবে এই বিশেষ টোকেন। জেনে নিন কী করে মিলবে বিনামূল্যে রেশন।
কেন্দ্রের খাদ্য গণবন্টন ব্যবস্থাকে আরও উন্নত করতে, কালোবাজারি রুখতে রেশন তালিকায় সংশোধন থেকে শুরু করে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণের পরিবর্তনের মতো একাধিক উল্লেখযোগ্য বদল এসেছে। এবার রেশন তুলতে হলে প্রয়োজন বিশেষ টোকেন।
কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্যসচিব চলতি মাসের গোড়ার দিকে কলকাতায় এসে স্মার্ট রেশন কার্ড চালু করার কথা জানান। এবার থেকে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করা হচ্ছে। এবার থেকে ডিজিটাল মুদ্রা বা কারেন্সির মাধ্যমে রেশন মিলবে।
ই-পিওএস মেশিনের মাধ্যমে আর রেশন বন্টন করা হবে। কেন্দ্রীয় নির্দেশ অনুসারে, দুই শহর প্রধান জেলায় ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন দেওয়ার একটি পরীক্ষামূলক প্রকল্প হা পাইলট প্রজেক্ট শীঘ্রই শুরু হতে চলেছে।
এবার থেকে মোবাইলে একটি করে টোকেন আসবে । তা দেখিয়ে রেশনের গম ও চাল পাওয়া যাবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-র অধীনে থাকা গ্রাহকরা এভাবেই রেশন পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

