কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে পূর্ব রেল। দর্শনার্থীদের গভীর রাতে যাতায়াতের সুবিধার্থে ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ উপহার নিয়ে এল শিয়ালদহ ডিভিশন। ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাতে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। সদ্য হল এমনই ঘোষণা। বারাসত এবং নৈহাটির কালীপুজো দেখার জন্য প্রতি বছরই ভিড় হল। দর্শনার্থীদের কথা ভেবে এবং গভীর রাতে যাতায়াতের সুবিধার্থে ৬ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে জানিয়ে দিল পূর্ব রেলের পক্ষ থেকে। ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ট্রেন। যে কারণে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, শিয়ালদহ ডিভিশন কালীপুজো ও দীপাবলি ২০২৬ উপলক্ষে অতিরিক্ত রাত্রিকালীন ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ফলে শহর ও শহরতলির বিভিন্ন কালীপুজো মণ্ডপে আসা দর্শনার্থী ও ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। এর ফলে তারা গভীর রাত পর্যন্ত উৎসবের আনন্দ উপভোগ করার পরও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবে। দেখে নিন ট্রেনের সময়সূচি।
আপ EMU স্পেশ্যাল-
ট্রেন নং ০৩১৬১- শিয়ালদহ- ২৩.০০ ঘন্টা থেকে ডানকুনি - ২৩.৪২ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৩- শিয়ালদহ-০০.৫০ ঘন্টা থেকে বারাসত - ০১.৩৫ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৫- বারাসত- ১.৫০ ঘন্টা থেকে বনগাঁ- ০৩.০০ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৭- বারাসত- ০১.১০ ঘন্টা থেকে হাসনাবাদ- ২.৩৬ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৯- শিয়ালদহ- ০০.৪০ ঘন্টা থেকে রানাঘাট- ২.৩০ ঘন্টা।
ট্রেন নং ০৩১৭১- ব্যারাকপুর - ১.২৫ ঘন্টা থেকে নৈহাটি ০২.১০ ঘন্টা।
ডাউন EMU স্পেশ্যাল-
ট্রেন নং ০৩১৬২- ডানকুনি ২৩.৫৫ থেকে শিয়ালদহ- ০০.৩৭ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৪- বারাসত ০১.১০ ঘন্টা থেকে শিয়ালদহ- ০১.৫৫ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৬- বনগাঁ - ২৩.০০ ঘন্টা থেকে বারাসত- ০০.১০ ঘন্টা।
ট্রেন নং ০৩১৬৮- হাসনাবাদ ২৩.৩০ ঘন্টা থেকে বারাসত- ০০.৫৬ ঘন্টা।
ট্রেন নং ০৩১৭০ - রানাঘাট- ২৩.৪৫ ঘন্টা থেকে শিয়ালদহ- ০১.৪০ ঘন্টা।
ট্রেন নং ০৩১৭২- শিয়ালদহ- ০০.৩০ ঘন্টা থেকে ব্যারাকপুর ০১.১৫ ঘন্টা।





