Nurpur Cargo Ship Accident: হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পাড়ে ধাক্কা 'দানব' জাহাজের! ভাইরাল সেই মুহূর্ত

Nurpur Cargo Ship Accident: কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারল একটি বিদেশি পণ্যবাহী কার্গো জাহাজ। বুধবার সকালে নুরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share this Video

Nurpur Cargo Ship Accident: নুরপুরে বিদেশি কার্গো জাহাজের ধাক্কা, আতঙ্ক এলাকায়

দক্ষিণ ২৪ পরগনার নুরপুরে হুগলি নদীতে বড়সড় বিপত্তি। কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারল একটি বিদেশি পণ্যবাহী কার্গো জাহাজ। বুধবার সকালে নুরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সিঙ্গাপুরের ওই কার্গো জাহাজটি মালয়েশিয়ার একটি বন্দর থেকে পণ্য নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। নুরপুরের কাছে আচমকাই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ের দিকে চলে আসে। এরপর দ্রুতগতিতে নদীবাঁধে ধাক্কা লাগে।

জাহাজের ধাক্কায় নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পাশাপাশি রাস্তা এবং একটি বৈদ্যুতিক পোস্টেও ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে নাবিকদের ভুল বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Related Video