টানা ৫ বছর পুকুরেই ডুবে খাওয়া-ঘুম! জল থেকে উঠলেই গায়ে জ্বালা, কেন এমন অবস্থা ইকবালের?

মুর্শিদাবাদের বেলডাঙার ১৬ বছরের ইকবালের জীবন যেন জলের সঙ্গেই বাঁধা। গত প্রায় ৫ বছর ধরে বাড়িঘর ছেড়ে দিনের পর দিন পুকুরের জলে ডুবে বা ভেসে থাকে সে।

Share this Video

মুর্শিদাবাদের বেলডাঙার ১৬ বছরের ইকবালের জীবন যেন জলের সঙ্গেই বাঁধা। গত প্রায় ৫ বছর ধরে বাড়িঘর ছেড়ে দিনের পর দিন পুকুরের জলে ডুবে বা ভেসে থাকে সে। স্থানীয়দের দাবি, টানা ৪ থেকে ৭ দিন পর্যন্ত জলে থেকেই খাওয়া-দাওয়া এমনকি ঘুমও সারছে ইকবাল। তাঁর দাবি, জল থেকে ডাঙায় উঠলেই শরীরে শুরু হয় অসহ্য জ্বালা, জলে থাকলেই মেলে স্বস্তি। দীর্ঘদিন জলে থাকার ফলে ইকবালের হাত-পায়ের চামড়ারও পরিবর্তন হয়েছে। পাশাপাশি সর্দি-কাশি ও নিউমোনিয়ার মতো সমস্যাতেও ভুগছে সে। কেন এমন হচ্ছে? স্থানীয়দের একাংশের দাবি, জলের বাইরে এলেই কোনও 'অদৃশ্য শক্তি'র প্রভাব পড়ে। যদিও চিকিৎসকদের মতে, এর পিছনে মানসিক সমস্যার ভূমিকা থাকতে পারে এবং প্রয়োজন কাউন্সেলিং ও উপযুক্ত চিকিৎসার।

Related Video