Pak ISI Man Arrested News: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেফতার পাক নাগরিক। ভারতে এসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ২০১২ সাল থেকে অবাধে ভারতে বাস ওই পাকিস্তানী যুবকের। জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে তথ্য পাচারের ছক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Pak ISI Man Arrested News: বর্ধমানের পর এবার বনগাঁ। পাক নাগরিক সন্দেহে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF শাখা। পাক নাগরিক সন্দেহে বুধবার তাকে উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে এসটিএফ। সূত্রের খবর, বনগাঁ সীমান্তের মাত্র ৩৫ কিলোমিটার দূর থেকে সন্দেহভাজন পাক নাগরিককে গ্রেফতার করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স।
ভারত-বাংলাদেশের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পাক নাগরিক:-
ধৃত পাক নাগরিকের সঙ্গে রাজ্যে ফের সন্দেহভাজন আইএসআই-যোগের অভিযোগ ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বেঙ্গল এসটিএফের অভিযানে বনগাঁ সীমান্ত লাগোয়া হাবড়া এলাকা থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব আলম। তদন্তকারী সূত্রে খবর, মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা থেকে রানা রাউফকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ।
তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তিনি নেপাল থেকে ভারতে আসে। এর মূলত কাজ ছিল, রেল ও নেভির তথ্য পাচার করা পাকিস্তানে। ২০১২ সালে নেপাল থেকে ভারতে ঢোকে। কলকাতা থেকে বনগাঁ সীমান্তের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে হাবরার যশোর রোড এলাকা থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে তপশিয়ার একটি আধার কার্ড পাওয়া যায়। ১৫ অগাস্ট এর আগে কোন বড় নাশকতার ছক ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা জানান, এ দেশে থাকার জন্য ভুয়ো আধার ও ভোটার কার্ডও তৈরি করা হয়েছিল। ওই নথি তৈরিতে সাহায্য করার অভিযোগে কলকাতার এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ।
জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামিমকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই তদন্তের সূত্র ধরেই রানা রাউফের সন্ধান মেলে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে। তবে এদের মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, রানা রাউফের সঙ্গে কোন কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠন কিংবা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগ রয়েছে কি না। তপসিয়ায় তাঁর গতিবিধি, ভুয়ো পরিচয়পত্র তৈরি, ভারতে বসবাসের কারণ এবং সীমান্ত পারাপারের বিষয়গুলি নিয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
WB SSC Recruitment: OBC জটে আটকে চাকরি প্রার্থীদের ভবিষ্যত, কীভাবে হবে নিয়োগ? সাফ বার্তা SSC চেয়ারম্যানের
এদিন সীমান্ত এলাকা দিয়ে রানা রাউফ পালানোর চেষ্টা করছিলেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্র নিয়েও প্রশ্ন উঠছে। হাবড়া হাসপাতালের এক অস্থায়ী কর্মী জানান, রাতের দিকে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল। সঙ্গে ছিলেন সাদা পোশাকের বেশ কয়েকজন পুলিশকর্মী। কী কারণে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, সে বিষয়ে হাসপাতালের কর্মীরা তখন কিছু জানতে পারেননি। তবে পুলিশি তৎপরতা দেখে তাঁদের মনে হয়েছিল, বিষয়টি গুরুতর।
পাকিস্তানি নাগরিকের ভারতে প্রবেশ, ভুয়ো পরিচয়ে বসবাস এবং সীমান্তবর্তী এলাকায় তাঁর উপস্থিতির নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। একইসঙ্গে আইএসআই বা কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে এই ঘটনায় আরও কারও নাম সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে। বুধবার তাকে বারাসাত আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


