Partha Chatterjee: নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় বেশ কয়েকটি কমিটির সদস্য করা হয়েছে তাঁকে। দীর্ঘ দিন পরেই পার্থ চট্টোপাধ্যায়কে আবার সক্রিয় দেখা যাচ্ছে সংসদীয় রাজনীতিতে। 

নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় বেশ কয়েকটি কমিটির সদস্য করা হয়েছে তাঁকে। দীর্ঘ দিন পরেই পার্থ চট্টোপাধ্যায়কে আবার সক্রিয় দেখা যাচ্ছে সংসদীয় রাজনীতিতে। বর্তমানে তিনি মন্ত্রী নন, কিন্তু এখনও বিধায়ক পদ ধরে রেখেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে, অগ্নি নির্বাপন ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও যুক্ত করা হয়েছে। বিধানসভা সূত্রের খবর, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিধানসভার কমিটিতে পার্থ

বিধানসভার নিয়ম অনুযায়ী কোনও মন্ত্রীকে হাইসের স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয় না। মন্ত্রী থাকার সময় সেই কারণেই পার্থ কোনও কমিটির সদস্য ছিলেন না। বর্তমানে তিনি শুধুই বিধায়ক। আর সেই কারণে তাঁকে একাধিক কমিটির সদস্য করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই পার্থর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত রয়েছেন।

তবে পার্থকে একাধিক কমিটির সদস্য করায় প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এবারও বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর তিনি মমতার বিরাগভাজনের তালিকায় ছিলেন। তাঁর মন্ত্রিত্ব গিয়েছিল। দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও কটাক্ষ করেছিলেন। তাতেই অনেকে মনে করিছিলন পার্থর সঙ্গে কালীঘাটের দূরত্ব বাড়ছে। যদিও বিধানসভার একগুচ্ছ কমিটির সদস্য করা হয়েছে পার্থকে। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে পার্থর ভবিষ্যৎ নিয়ে।

সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া কী হয়, সেদিকেও নজর রয়েছে। একদিকে শাসক শিবিরের বক্তব্য, বিধানসভার রীতি ও নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে বলেও রাজনৈতিক মহলের ধারণা। সব মিলিয়ে, বিধায়ক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভায় সক্রিয় ভূমিকায় ফেরার প্রক্রিয়া শুরু হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।