Pink Card Scheme West Bengal: ইতিমধ্যেই এই স্কিম চালু হয়ে গেছে রাজ্যে (Pink Card Scheme West Bengal)। মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রি-তে! লাগবে শুধু পিঙ্ক কার্ড। কিন্তু আবেদন করবেন কীভাবে? প্রসঙ্গত, ১ অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে পিঙ্ক কার্ড।

Pink Card Scheme West Bengal: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মহিলাদের স্বার্থে এবার চালু করল পিঙ্ক কার্ড। ইতিমধ্যেই এই স্কিম চালু হয়ে গেছে রাজ্যে (Pink Card Scheme West Bengal)। মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রি-তে! লাগবে শুধু পিঙ্ক কার্ড। কিন্তু আবেদন করবেন কীভাবে? প্রসঙ্গত, ১ অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে পিঙ্ক কার্ড। অর্থাৎ, এখন থেকে এই কার্ড সঙ্গে রাখলেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। অনলাইনে এবং অফলাইন, দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে পিঙ্ক কার্ডের জন্য (Women Free Bus Scheme West Bengal)।

মহিলারা সরকারি বাসে চড়বেন ফ্রি-তে! লাগবে শুধু পিঙ্ক কার্ড

এতদিন পর্যন্ত বাসে উঠে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অফিসের আইডেন্টিটি কার্ড দেখালেই মহিলা যাত্রীদের কোনও টিকিট লাগত না। তবে এবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে পিঙ্ক কার্ড। অতএব, এখন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে গেলে অবশ্যই দেখাতে হবে পিঙ্ক কার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে, রাজ্যের মহিলারা এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবে কীভাবে?

সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট তথা https://wb.gov.in/ এ যেতে হবে আপনাকে। সেখানে গিয়ে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, সেখানে কিন্তু আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড সহ একাধিক ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রত্যেকটি তথ্য আপলোড করতে হবে পোর্টালে। এরপর আসবে সাবমিট অপশন। আপনি ফাইনাল সাবমিট করলে, তারপর হবে ভেরিফিকেশন। কয়েকদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন পিঙ্ক কার্ড।

পিঙ্ক কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগবে?

তবে শুধু অনলাইন নয়। অফলাইনেও পিঙ্ক কার্ডের জন্য আবেদন করা যাবে। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আর পুরসভা এলাকায় যারা থাকেন, তারা সেখানে যোগাযোগ করতে পারেন। আপনাকে একটি ফর্ম ফিলআপ করতে হবে। এক্ষেত্রেও লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস। তারপর ভেরিফিকেশন হবে এবং হাতে পাবেন পিঙ্ক কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড, একটি পরিষ্কার ছবি এবং মোবাইল নম্বর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।